শেষ পর্যন্ত জিকো, তপু, মোরসালিনকে ছাড়াই দল ঘোষণা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ অক্টোবর ২০২৩, ২১:৪৫আপডেট : ০৫ অক্টোবর ২০২৩, ১১:২৩

এএফসি কাপ শেষে মালদ্বীপ থেকে ফেরার পথে ঢাকার বিমানবন্দরে মাদক কাণ্ডে বসুন্ধরা কিংসের ৫ ফুটবলার অনির্দিষ্টকালের জন্য ক্লাব থেকে নিষিদ্ধ হয়েছেন। যে কারণে ওড়িশা এফসির বিপক্ষে খেলতে পারেননি। জাতীয় দলের ক্যাম্পেও তাদের নিতে চাননি হাভিয়ের কাবরেরা। বুধবার রাতে তাদের ছাড়াই বাকি ১২ জন ফুটবলার বাছাই করেছেন স্প্যানিশ কোচ।

পাঁচ ফুটবলার আনিসুর রহমান জিকো, তপু বর্মণ, শেখ মোরসালিন, রিমন হোসেন ও তৌহিদুল আলম সবুজ আগে থেকেই ক্লাবের অনুশীলনের বাইরে। প্রথম চার জন তো জাতীয় দলে নিয়মিত। এখন কাবরেরার সিদ্ধান্ত অনুযায়ী চার জনের কেউই আপাতত জাতীয় দলে জায়গা পাচ্ছেন না। আর সবুজ তো আগে থেকেই অনিয়মিত।

তাদের ছাড়াই আগামী ১২ ও ১৭ অক্টোবর মালদ্বীপের বিপক্ষে বিশ্বকাপ বাছাই খেলবে বাংলাদেশ।

নতুন করে ডাক পাওয়া খেলোয়াড়রা হলেন: মেহেদী হাসান শ্রাবণ, বিশ্বনাথ ঘোষ, তারিক রহমান কাজী, সাদ উদ্দিন, সোহেল রানা, মোহাম্মদ সোহেল রানা, মজিবর রহমান জনি, রাকিব হোসেন, মতিন মিয়া, আমিনুর রহমান সজীব, রফিকুল ইসলাম ও মোহাম্মদ ইব্রাহিম।

/টিএ/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের