তিন মহাদেশের ছয়টি দেশে ২০৩০ বিশ্বকাপ

স্পোর্টস ডেস্ক
০৫ অক্টোবর ২০২৩, ০০:২৪আপডেট : ০৫ অক্টোবর ২০২৩, ০০:২৪

বিশ্বকাপের শতবার্ষিকী উদযাপন হবে ২০৩০ সালে। এই অনন্য মুহূর্ত উদযাপনে পুরো বিশ্বকে একত্রীত করতে চেয়েছে ফিফা। সাত বছর পরের ফুটবল মহাযুদ্ধ হবে তিনটি মহাদেশের ছয়টি দেশে।

আফ্রিকার মরক্কো, ইউরোপের পর্তুগাল ও স্পেনকে ২৪তম আসরের আয়োজক ঘোষণা করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা। তবে বিশ্বকাপের একশতম বার্ষিকী উদযাপনে ওই টুর্নামেন্টের প্রথম তিন ম্যাচ হবে দক্ষিণ আমেরিকার দেশ আর্জেন্টিনা, প্যারাগুয়ে ও উরুগুয়েতে। ১৯৩০ সালের আয়োজক ছিল উরুগুয়ে এবং তারাই হয়েছিল চ্যাম্পিয়ন।

আয়োজক হওয়ার সুবাদে এই মরক্কো, স্পেন ও পর্তুগাল সরাসরি বিশ্বকাপে খেলার সুযোগ পাবে। এক বিবৃতিতে এই সিদ্ধান্তের কথা জানিয়েছে ফিফা, ‘ফিফা কাউন্সিল সর্বসম্মতিক্রমে একমত হয়েছে যে, সম্মিলিত বিড অনুযায়ী মরক্কো, পর্তুগাল ও স্পেন ২০৩০ বিশ্বকাপের আয়োজন করবে এবং তারা সরাসরি বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করবে।’

সেখানে আরও বলা হয়েছে, ‘প্রথম ফিফা বিশ্বকাপের ঐতিহাসিক প্রেক্ষাপট বিবেচনায় রেখে ফিফা কাউন্সিল সর্বসম্মতিক্রমে আরও সিদ্ধান্ত নিয়েছে, শতবার্ষিকী উদযাপন হবে প্রথম আয়োজক দেশের রাজধানী মন্টেভিডিওতে। প্রথম তিনটি ম্যাচ হবে যথাক্রমে উরুগুয়ে, আর্জেন্টিনা ও প্যারাগুয়েতে।’

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী