নতুন তিন ফুটবলারকে নিয়ে মালদ্বীপে যাচ্ছে বাংলাদেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ অক্টোবর ২০২৩, ২০:১৯আপডেট : ০৯ অক্টোবর ২০২৩, ২০:২৫

আগামী ১২ অক্টোবর বিশ্বকাপ বাছাইয়ে মালদ্বীপের বিপক্ষে প্রথম ম্যাচ খেলবে বাংলাদেশ। মালের জাতীয় স্টেডিয়ামে এই ম্যাচকে সামনে রেখে আজ সোমবার চূড়ান্ত স্কোয়াড নির্বাচন করা হয়েছে। ২৭ জনের প্রাথমিক দল থেকে বাদ পড়েছেন পাঁচ ফুটবলার। চূড়ান্ত দলে জায়গা করে নিয়েছে নতুন তিন মুখ।

মদ কান্ডে নিষিদ্ধ তপু বর্মণ, আনিসুর রহমান জিকো ও শেখ মোরসালিনের জায়গায় নতুনরা স্থলাভিষিক্ত হয়েছেন। 

হাভিয়ের কাবরেরার প্রাথমিক দল থেকে বাদ পড়েছেন আলমগীর মোল্লা, দীপক রায়, সাজ্জাদ হোসেন, আরমান ফয়সাল আকাশ ও আমিনুর রহমান সজীব। আর প্রথমবারের মতো জাতীয় দলের জার্সিতে খেলা হাতছানি পাচ্ছেন দুই ডিফেন্ডার হাসান মুরাদ ও শাকিল হোসেন এবং ফরোয়ার্ড জায়েদ আহমেদ।

আগামীকাল মঙ্গলবার সকালেই মালদ্বীপ যাচ্ছে বাংলাদেশ দল।

বাংলাদেশের চূড়ান্ত দল: মিতুল মারমা, পাপ্পু হোসেন, ইসা ফয়সাল, শাকিল হোসেন, হাসান মুরাদ, রহমত মিয়া, মোহাম্মদ হৃদয়, রবিউল হাসান, ফয়সাল আহমেদ ফাহিম, সুমন রেজা,
মেহেদী হাসান শ্রাবণ, বিশ্বনাথ ঘোষ, তারিক রহমান কাজী, সাদ উদ্দিন, জামাল ভূঁইয়া, সোহেল রানা, মোহাম্মদ সোহেল রানা, মজিবর রহমান জনি, রাকিব হোসেন, মতিন মিয়া, জায়েদ আহমেদ, রফিকুল ইসলাম ও মোহাম্মদ ইব্রাহিম।

/টিএ/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
অবৈধ ঋণ অ্যাপের লেনদেন বন্ধের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের
অবৈধ ঋণ অ্যাপের লেনদেন বন্ধের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের
ছারপোকা দমনে ৩২ লাখ টাকা খরচ করেছে ডাকসু
ছারপোকা দমনে ৩২ লাখ টাকা খরচ করেছে ডাকসু
২৪ ঘণ্টায় ডেঙ্গুতে পাঁচ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৮৪
২৪ ঘণ্টায় ডেঙ্গুতে পাঁচ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৮৪
বিক্রিনিষিদ্ধ বিশাল আকৃতির মাছ ধরে ৯০ হাজার টাকায় বিক্রি
বিক্রিনিষিদ্ধ বিশাল আকৃতির মাছ ধরে ৯০ হাজার টাকায় বিক্রি
সর্বাধিক পঠিত
কষ্টের গল্প শুনে সাত দিনেই চাকরি দিলেন প্রধানমন্ত্রী, শাকিল বললেন কল্পনাও করিনি
কষ্টের গল্প শুনে সাত দিনেই চাকরি দিলেন প্রধানমন্ত্রী, শাকিল বললেন কল্পনাও করিনি
ভারত থেকে ফিরে অসুস্থ শি জিনপিং ও রামাফোসা?
ভারত থেকে ফিরে অসুস্থ শি জিনপিং ও রামাফোসা?
ভারতীয় ইলিশ দেশীয় বলে বিক্রি, আড়তদারকে জরিমানা
ভারতীয় ইলিশ দেশীয় বলে বিক্রি, আড়তদারকে জরিমানা
আবাহনী মাঠের নিয়ন্ত্রণ যাচ্ছে ক্রীড়া মন্ত্রণালয়ে, বদলাবে নামও
আবাহনী মাঠের নিয়ন্ত্রণ যাচ্ছে ক্রীড়া মন্ত্রণালয়ে, বদলাবে নামও
আবারও ৩ টাকা বাড়লো সিগারেটের দাম
আবারও ৩ টাকা বাড়লো সিগারেটের দাম