বিশ্বকাপ ফুটবল বাছাইয়ের প্লে অফ ম্যাচে একটু পর মাঠে নামতে যাচ্ছে বাংলাদেশ। প্রতিপক্ষ মালদ্বীপ। মালে জাতীয় স্টেডিয়ামের এই ম্যাচকে সামনে রেখে লাল সবুজ দল দুই নতুন ফুটবলার নিয়ে লড়তে যাচ্ছে।
মদকাণ্ডে আনিসুর রহমান জিকো, তপু বর্মণ ও শেখ মোরসালিন নিষিদ্ধ থাকায় নতুনরা সুযোগ পেয়েছেন। এরমধ্যে তেকাঠির নিচে মিতুল মারমা ও রক্ষণে শাকিল হোসেনের অভিষেক হতে যাচ্ছে।
এছাড়া মোরসালিনের জায়গায় ফয়সাল আহমেদ ফাহিম একাদশে জায়গা করে নিয়েছেন। বাকি সবাই নিয়মিত একাদশে খেলে আসছেন। আগের মতোই হাভিয়ের কাবরেরা সম্ভাব্য ৪-৪-২ ছকে দলকে খেলাতে পারেন।
মালদ্বীপের বিপক্ষে বাংলাদেশ দল পরের ম্যাচ খেলবে ১৭ অক্টোবর।
বাংলাদেশের একাদশ
মিতুল মারমা, বিশ্বনাথ ঘোষ, কাজী তারিক রায়হান, ইসা ফয়সাল, শাকিল হোসেন, জামাল ভূঁইয়া, মোহাম্মদ হৃদয়, সোহেল রানা, মোহাম্মদ সোহেল রানা, ফয়সাল আহমেদ ফাহিম ও রাকিব হোসেন।









