মালদ্বীপের বিপক্ষে লড়ছে বাংলাদেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ অক্টোবর ২০২৩, ১৮:০২আপডেট : ১২ অক্টোবর ২০২৩, ১৮:০৮

বিশ্বকাপ বাছাইয়ের প্লে-অফ পর্বের প্রথম ম্যাচে মালদ্বীপের বিপক্ষে লড়াই করছে বাংলাদেশ। বৃহস্পতিবার বিরতিতে যাওয়ার আগে কোনও দলই লক্ষ্যভেদ করতে পারেনি। গোলশূন্য স্কোরলাইন রেখে ড্রেসিংরুমে গেছে।

মালে জাতীয় স্টেডিয়ামের এই ম্যাচকে সামনে রেখে লাল সবুজ দল দুই নতুন ফুটবলার নিয়ে লড়ছে।

মাদক কাণ্ডে আনিসুর রহমান জিকো, তপু বর্মণ ও শেখ মোরসালিন নিষিদ্ধ থাকায় নতুনরা সুযোগ পেয়েছেন। এরমধ্যে তেকাঠির নিচে মিতুল মারমা ও রক্ষণে শাকিল হোসেনের অভিষেক হয়েছে।

এছাড়া মোরসালিনের জায়গায় ফয়সাল আহমেদ ফাহিম একাদশে জায়গা করে নিয়েছেন।   বাকি সবাই নিয়মিত একাদশে খেলে আসছেন। আগের মতোই হাভিয়ের কাবরেরা সম্ভাব্য ৪-৪-২ ছকে দলকে খেলাচ্ছেন।

ম্যাচে স্বাগতিকরা কিছুটা আধিপত্য রেখে খেলছে। বাংলাদেশ দলের খেলা ছিল কিছুটা অগোছালো। প্রথম সুযোগটা তৈরি করে স্বাগতিক দল। ১৮ মিনিটে বক্সে ঢুকে আলী ফাসিরের শট সাইড বারে লেগে ফিরে আসলে এগিয়ে যেতে পারেনি স্বাগতিকরা।

বাংলাদেশও সুযোগ পায় ২৬ মিনিটে। বক্সে ঢুকে রাকিব হোসেনের বাঁ পায়ের জোরালো শট লক্ষভ্রষ্ট হয়েছে। দুই মিনিট পর স্বাগতিকদের মোহাম্মদ নাইমের হেড দূরের পোস্ট দিয়ে গেছে।

৩৫ মিনিটে বাংলাদেশের সোহেল রানার কর্নারে পোস্টের বাইরে দিয়ে হেড করে হতাশ করেছেন রাকিব। ৪০ মিনিটে ফাহিমও গোলের দারুণ সুযোগ নষ্ট করেন। বক্সে ভালো জায়গায় বল পেয়েও সেটি লক্ষ্যের বাইরে দিয়ে মেরেছেন।

বাংলাদেশের একাদশ

মিতুল মারমা, বিশ্বনাথ ঘোষ, কাজী তারিক রায়হান, ইসা ফয়সাল, শাকিল হোসেন, জামাল ভূঁইয়া, মোহাম্মদ হৃদয়, সোহেল রানা, মোহাম্মদ সোহেল রানা, ফয়সাল আহমেদ ফাহিম ও রাকিব হোসেন।

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মালয়েশিয়ার শ্রমবাজার খোলা ও মিয়ানমার হয়ে করিডোর নিয়ে যা বললেন মাহদী আমিন
মালয়েশিয়ার শ্রমবাজার খোলা ও মিয়ানমার হয়ে করিডোর নিয়ে যা বললেন মাহদী আমিন
রাজধানীতে নারী চিকিৎসকের অর্ধগলিত মরদেহ উদ্ধার
রাজধানীতে নারী চিকিৎসকের অর্ধগলিত মরদেহ উদ্ধার
নারায়ণগঞ্জে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের হামলা-সংঘর্ষ, আহত ১২
নারায়ণগঞ্জে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের হামলা-সংঘর্ষ, আহত ১২
ইরান-মার্কিন চুক্তির ১ সপ্তাহ: সুফল পাচ্ছে কারা
ইরান-মার্কিন চুক্তির ১ সপ্তাহ: সুফল পাচ্ছে কারা
সর্বাধিক পঠিত
মা ও তিন মেয়েকে কুপিয়ে হত্যার রহস্য কী, যা বললেন প্রতিবেশীরা
মা ও তিন মেয়েকে কুপিয়ে হত্যার রহস্য কী, যা বললেন প্রতিবেশীরা
ডিআইজি বিপ্লব বিজয় তালুকদার সাময়িক বরখাস্ত
ডিআইজি বিপ্লব বিজয় তালুকদার সাময়িক বরখাস্ত
নবম পে স্কেল: কারা পাবেন, কারা অপেক্ষায় থাকছেন 
নবম পে স্কেল: কারা পাবেন, কারা অপেক্ষায় থাকছেন 
বাংলাদেশ থেকে মিয়ানমার হয়ে করিডোরের প্রস্তাব চীনের
বাংলাদেশ থেকে মিয়ানমার হয়ে করিডোরের প্রস্তাব চীনের
কাজ না করে আয় করাই এখন নতুন ‘আমেরিকান স্বপ্ন’
কাজ না করে আয় করাই এখন নতুন ‘আমেরিকান স্বপ্ন’