মেসিকে নিয়ে তৃতীয় জয় আর্জেন্টিনার

স্পোর্টস ডেস্ক
১৩ অক্টোবর ২০২৩, ০৮:০০আপডেট : ১৩ অক্টোবর ২০২৩, ১৩:১৯

লিওনেল মেসি মাঠে নামবেন কিনা তা নিয়ে সংশয় ছিল। দ্বিতীয়ার্ধের শুরুতে ঠিকই নামলেন। ফুটবল বিশ্বকাপ বাছাইয়ে আর্জেন্টিনার জয় সঙ্গী করে মাঠ ছেড়েছেন তিনি। আজ বুয়েন্স এইরেসে প্যারাগুয়েকে ১-০ গোলে হারিয়ে বাছাইয়ের শতভাগ রেকর্ড ধরে রাখলো বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা।  

পায়ের ইনজুরি থেকে মেসি পুরোপুরি সেরে উঠেননি। ফলে তাকে শুরুর একাদশের বাইরে রেখেই লিওনেল স্ক্যালোনি দল সাজিয়েছিলেন। শুরুতে মাঠে নামেন উইঙ্গার নিকো গনজালেস, হুলিয়ান আলভারেজ ও লাউতারো মার্তিনেজরা। শুরু থেকে আধিপত্য দেখানো দলটি ম্যাচের তৃতীয় মিনিটে নিকোলাস ওতামেন্ডির দারুণ ভলিতে এগিয়েও যায়। 

বিরতির পর মাঠে নামা মেসি মাঠে ছিলেন ৪০ মিনিটের বেশি। এই সময় দলকে উজ্জীবিত করার চেষ্টা করেছেন। সতীর্থদের জন্য বেশ কিছু সুযোগও তৈরি করেন। স্টপেজ টাইমে ফ্রি কিক থেকে তার এক শট গিয়ে আঘাত করে পোস্টে। 

ব্যবধান আর না বাড়লেও এই জয়ে শেষ ৫০ ম্যাচে অসাধারণ রেকর্ড অক্ষুণ্ণ থাকলো আর্জেন্টিনার। যেখানে হার মাত্র একটিতে। ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা তিন ম্যাচে এখন পর্যন্ত বাছাইয়ে অর্জন করেছে ৯ পয়েন্ট। ১৭ অক্টোবর তাদের প্রতিপক্ষ পেরু। 

লাতিন অঞ্চলের বাছাইয়ে এর আগে আর্জেন্টিনা ইকুয়েডরকে ১-০ ও বলিভিয়াকে ৩-০ গোলে বিধ্বস্ত করেছে। তার মধ্যে বলিভিয়া ম্যাচে মেসি খেলেননি। প্রথম ম্যাচটিতে পায়ে ইনজুরি পাওয়ায় ছিটকে গিয়েছিলেন।   

/এফআইআর/
সম্পর্কিত
একা একা অনুশীলন করলেন মেসি
আর্জেন্টিনার সমর্থকদের জন্য সুখবর
বিশ্বকাপে প্রথম ম্যাচে খেলবেন মেসি
সর্বশেষ খবর
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশিদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশিদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী