পর্তুগালকে ইউরোতে তুলে রোনালদো বললেন ‘অবসরের ভাবনা নেই’

স্পোর্টস ডেস্ক
১৪ অক্টোবর ২০২৩, ১৩:৫৪আপডেট : ১৪ অক্টোবর ২০২৩, ১৩:৫৪

স্লোভাকিয়ার বিপক্ষে ইউরো বাছাইয়ে জোড়া গোল করলেন ক্রিস্টিয়ানো রোনালদো। শুক্রবার ৩-২ গোলে ম্যাচটি জিতে ইউরোর মূল পর্ব নিশ্চিত করলো পর্তুগাল। ম্যাচ শেষে সিআরসেভেন জানালেন, আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের কোনও ভাবনা নেই তার।

ব্রুনো ফের্নান্দেসের ক্রস ধরে গনসালো রামোসের হেডে এগিয়ে যায় পর্তুগাল। রোনালদোর পেনাল্টিতে ব্যবধান দ্বিগুণ হয়। দ্বিতীয়ার্ধে স্লোভাকিয়া ডেভিড হ্যানকোর গোলে ব্যবধান কমালেও পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী তৃতীয় গোল করে জয় নিশ্চিত করেন।

দেশের হয়ে আরেকবার ঝলক দেখিয়ে ৩৮ বছর বয়সী স্ট্রাইকার জানিয়ে দিলেন, আন্তর্জাতিক অবসরের পরিকল্পনা তার নেই। আগামী বছর ইউরো খেলতে চান তিনি।

রোনালদো বলেছেন, ‘আমি আশা করি ইউরো ২০২৪ এ খেলবো। এখনও অনেক সময় বাকি। আশা করি কোনও সমস্যা বা ইনজুরিতে পড়বো না। আমি খেলতে আশাবাদী।’

তিনি আরও বলেন, ‘আগেভাগে পর্তুগাল ছাড়লেও এটাই আমার বাড়ি থাকবে। পর্তুগালের র প্রতিটি স্টেডিয়ামে তারা আমাকে সমর্থন দেয়। আমাদের যে অভ্যর্থনা জানায় তাতে সবাইকে অভিনন্দন জানাই। ইউরোতে ওঠার কৃতিত্ব তাদেরও।’

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নোয়াখালীতে ছাত্রলীগের মিছিল: এসপি ও ওসির বিরুদ্ধে ব্যবস্থার দাবি আবু হানিফের
নোয়াখালীতে ছাত্রলীগের মিছিল: এসপি ও ওসির বিরুদ্ধে ব্যবস্থার দাবি আবু হানিফের
টাঙ্গুয়ার হাওরে হাউজবোটের মেশিনে পড়ে প্রাণ গেল শিশুর
টাঙ্গুয়ার হাওরে হাউজবোটের মেশিনে পড়ে প্রাণ গেল শিশুর
হান্নান মাসউদকে ঘিরে অভিযোগের জেরে ছাত্রদল নেতার বাড়িতে হামলার অভিযোগ
হান্নান মাসউদকে ঘিরে অভিযোগের জেরে ছাত্রদল নেতার বাড়িতে হামলার অভিযোগ
নারায়ণগঞ্জে হবে ‘সুপার স্পেশালাইজড হাসপাতাল’
নারায়ণগঞ্জে হবে ‘সুপার স্পেশালাইজড হাসপাতাল’
সর্বাধিক পঠিত
নোয়াখালীতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নোয়াখালীতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
বাংলাদেশকে যে আহ্বান জানালো ভারত
বাংলাদেশকে যে আহ্বান জানালো ভারত
গুলশানে স্পা সেন্টারে পুলিশের অভিযান, গ্রেফতার ২৮
গুলশানে স্পা সেন্টারে পুলিশের অভিযান, গ্রেফতার ২৮
যেসব মার্কিন ভিসা আবেদনকারীর ফেসবুক উন্মুক্ত রাখতে হবে
যেসব মার্কিন ভিসা আবেদনকারীর ফেসবুক উন্মুক্ত রাখতে হবে
কোরবানির পশু উদ্বৃত্ত থাকলেও আটকে আছে মাংস রফতানি
কোরবানির পশু উদ্বৃত্ত থাকলেও আটকে আছে মাংস রফতানি