রোনালদোর জোড়া গোলে বসনিয়াকে উড়িয়ে দিলো পর্তুগাল

স্পোর্টস ডেস্ক
১৭ অক্টোবর ২০২৩, ০৯:৪৮আপডেট : ১৭ অক্টোবর ২০২৩, ০৯:৪৮

গোলমুখের সামনে ক্রিস্টিয়ানো রোনালদো অদম্য। শুক্রবার স্লোভাকিয়ার বিপক্ষে জোড়া গোল করেছিলেন। ম্যাচটি জিতে ইউরো চ্যাম্পিয়নশিপে খেলা নিশ্চিত করেছিল পর্তুগাল। বসনিয়া-হার্জেগোভিনার বিপক্ষে সোমবার ছিল গুরুত্বহীন ম্যাচ, সেখানেও নিজের শক্তিমত্তা দেখালেন সিআরসেভেন। ফের প্রতিপক্ষের জাল দুইবার কাঁপালেন। ৫-০ গোলে বসনিয়ার মাঠে জিতলো সাবেক ইউরোপ চ্যাম্পিয়নরা।

‘জে’ গ্রুপে আট ম্যাচে ৮টি জিতে ২৪ পয়েন্ট নিয়ে শতভাগ সাফল্য ধরে রাখলো পর্তুগাল। তাদের পরের দল স্লোভাকিয়া (১৬) পিছিয়ে আট পয়েন্টে।

ইউরোতে খেলা নিশ্চিত জেনেও এই আন্তর্জাতিক বিরতির শেষ ম্যাচে পূর্ণ শক্তির দল নামান কোচ রবার্তো মার্তিনেজ। চতুর্থ মিনিটে বসনিয়ার বক্সে হ্যান্ডবল হলে ক্যারিয়ারের ১৬০তম পেনাল্টি থেকে গোল করেন রোনালদো। ১৫ মিনিট পর জোয়াও ফেলিক্সের থ্রু বল ধরে ১২৭তম আন্তর্জাতিক গোল করেন তিনি।

বসনিয়ার ব্যাকলাইনে আচমকা আক্রমণে ব্রুনো ফের্নান্দেস তৃতীয় গোল করে ম্যাচের পুরো নিয়ন্ত্রণ নিয়ে নেন। ৩২ মিনিটে পর্তুগাল ৪-০ গোলে এগিয়ে যায় জোয়াও কানসেলোর শটে। বিরতির চার মিনিট আগে প্রতিপক্ষের রক্ষণের ভুলে দলের পঞ্চম গোল করেন ফেলিক্স।

ম্যাচ শেষে কোচ মার্তিনেজ বলেছেন, ‘ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের জন্য প্রস্তুতি নেওয়ার সেরা উপায় হলো এভাবে চালিয়ে যাওয়া।’

/এফএইচএম/
সম্পর্কিত
২০৩০ বিশ্বকাপেও খেলবেন রোনালদো, বিশ্বাস পর্তুগাল কোচের
ফোর্বসের তালিকায় সবচেয়ে বেশি আয় রোনালদোর, মেসি কত নম্বরে?
রোনালদোর জোড়া গোলে আল নাসর চ্যাম্পিয়ন
সর্বশেষ খবর
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি