ক্রুসিয়ানির প্রথম ম্যাচেই জয় পেলো আবাহনী

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
২৭ অক্টোবর ২০২৩, ১৮:২০আপডেট : ২৭ অক্টোবর ২০২৩, ১৮:২০

স্বাধীনতা কাপ ফুটবল দিয়ে নতুন মৌসুম শুরু হয়েছে। উদ্বোধনী দিনে জয় পেয়েছে দেশের অন্যতম জনপ্রিয় দল আবাহনী লিমিটেড ও পুলিশ এফসি। এছাড়া ড্র করেছে শেখ রাসেল ও রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটি। 

শুক্রবার গোপালগঞ্জের শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে আর্জেন্টিনার কোচ দিয়েগো আন্দ্রেস ক্রুসিয়ানির অধীনে শুরুর ম্যাচে আবাহনী জয়ের দেখা পেয়েছে। প্রথমার্ধের দেওয়া দুই গোলেই আকাশী-নীল জার্সিধারীরা বিমান বাহিনীর বিপক্ষে জয় নিশ্চিত করেছে। 

আবাহনী লিমিটেডের হয়ে নাবীব নেওয়াজ জীবন ১১ মিনিটে পেনাল্টি থেকে গোল করে শুরুতে দলকে এগিয়ে নেন। জাতীয় দলের মিডফিল্ডার রবিউল ইসলাম প্রথমবারের মতো আবাহনীতে খেলতে এসে গোলের দেখা পেলেন। ৩৬ মিনিটে  রবিউল ব্যবধান বাড়ান। বিরতির পরও একই স্কোরলাইন রেখে মাঠ ছেড়েছে আবাহনী। 

বসুন্ধরা কিংস এরেনায় শেখ রাসেল গোলশূন্য ড্র করেছে ১০ জনের রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটির সঙ্গে। 

মুন্সীগঞ্জেরর বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেঃ মতিউর রহমান স্টেডিয়ামে পুলিশ এফসি ২-০ গোলে ব্রাদার্স ইউনিয়নকে হারায়। 

কারিপভ ২৩ মিনিটে ও গার্সিয়া ৬৭ মিনিটে গোল করে পুলিশের জয় নিশ্চিত করেছেন।

/টিএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
বিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
রামিসা ধর্ষণ-হত্যা মামলাবিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের