চুমুকাণ্ডে রুবিয়ালেসকে ফিফার তিন বছরের নিষেধাজ্ঞা

স্পোর্টস ডেস্ক
৩০ অক্টোবর ২০২৩, ১৯:০৫আপডেট : ৩০ অক্টোবর ২০২৩, ১৯:০৫

গত আগস্টে মেয়েদের বিশ্বকাপ ফাইনালের পুরস্কার বিতরণী মঞ্চে বিশ্ব জয়ী স্পেনের মিডফিল্ডার জেনিফার হেরমোসাকে চুমু দিয়ে তীব্র সমালোচনার মুখে পড়েন দেশটির ফুটবল প্রধান লুইস রুবিয়ালেস। তার পদত্যাগের দাবিতে উত্তাল হয়ে ওঠে স্পেন। ফিফাও তাকে প্রাথমিকভাবে ৯০ দিনের জন্য নিষিদ্ধ করে। মাঝপথে পদত্যাগ করেন তিনি। এবার ফিফা তাকে তিন বছরের জন্য নিষিদ্ধ করলো।

জাতীয় ও আন্তর্জাতিক সব ধরনের ফুটবল কার্যক্রম থেকে রুবিয়ালেসকে দীর্ঘ সময়ের জন্য নিষিদ্ধ করেছে ফিফা। তাকে ডিসিপ্লিনারি কোডের ১৩ নম্বর অনুচ্ছেদ লংঘনের শাস্তি দিয়েছে ফুটবলের সর্বোচ্চ সংস্থা।

এক বিবৃতিতে ফিফা জানায়, তাদের ডিসিপ্লিনারি কমিটি ‘স্প্যানিশ ফুটবল অ্যাসোসিয়েশনের সাবেক প্রেসিডেন্ট লুইস রুবিয়ালেসকে তিন বছরের জন্য জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের সব ফুটবল কার্যক্রম থেকে নিষিদ্ধ করেছে। তার বিরুদ্ধে ফিফা আচরণবিধির ১৩ নম্বর অনুচ্ছেদ লংঘনের প্রমাণ পেয়েছে।’   

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী