স্পেনে লাগাতার বর্ণবাদের শিকার হওয়ায় গুঞ্জন উঠেছিল, ভিনিসিয়ুস জুনিয়র আর থাকবেন না রিয়াল মাদ্রিদে। যদিও কোচ কার্লো আনচেলত্তি জানান, ব্রাজিলিয়ান তারকা সান্তিয়াগো বার্নাব্যুতেই থাকবেন। তার কথার সত্যতা প্রমাণ করে নতুন চুক্তিতে সই করলেন ভিনিসিয়ুস।
২০২৭ সাল পর্যন্ত নতুন চুক্তি করেছেন ভিনিসিয়ুস। রিয়াল এক ঘোষণায় এই তথ্য নিশ্চিত করেছে।
দলবদলের নির্ভরযোগ্য খবর প্রকাশ করা জনপ্রিয় ইতালিয়ান ক্রীড়া সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো জানান, এই চুক্তিতে ভিনিসিয়ুসের রিলিজ ক্লজ হবে ১০০ কোটি ইউরো।
মাদ্রিদে ভিনিসিয়ুস গোল করেছেন ৬৩টি এবং জিতেছেন ৯ ট্রফি।









