রেকর্ড গড়ে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোয় রিয়াল

স্পোর্টস ডেস্ক
০৯ নভেম্বর ২০২৩, ১২:২৪আপডেট : ০৯ নভেম্বর ২০২৩, ১২:৩৩

হাতে দুই ম্যাচ বাকি থাকতেই চ্যাম্পিয়ন্স লিগের নকআউট নিশ্চিত করেছে রিয়াল মাদ্রিদ। তাতে অনন্য কীর্তিও গড়েছে তারা। প্রথম ক্লাব হিসেবে টানা ২৭ মৌসুম নকআউট পর্বে যাওয়ার কীর্তি গড়েছে। তারা ৩-০ গোলে হারিয়েছে পর্তুগিজ ক্লাব বারগাকে।

পরবর্তী ম্যাচে নাপোলির বিপক্ষে এক পয়েন্ট পেলেও রিয়ালের শেষ ষোলো নিশ্চিত হতো। তাই এই ম্যাচে খুব বেশি চাপ নিতে চাননি মাদ্রিদ কোচ কার্লো আনচেলত্তি। শুরুর একাদশে নিয়মিত কয়েকজনকে দেন বিশ্রাম। তার পরেও ১৪বারের চ্যাম্পিয়নরা গ্রুপ পর্বে নিজেদের জয়ের শতভাগ রেকর্ড ঠিক রেখে দুই ম্যাচ হাতে রেখেই শেষ ষোলো নিশ্চিত করেছে। ৪ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে ‘সি’ গ্রুপের শীর্ষ দল তারা।

অবশ্য শুরুতেই গোল হজম করতে বসেছিল রিয়াল। লুকাস ভেসকেস বারগা ডিফেন্ডারকে বক্সের ভেতরে ফেলে দিলে পেনাল্টি পায় বারগা। কিন্তু আলভারো দিয়ালোর দুর্বল শট ঠেকিয়ে দেন গোলকিপার আন্দ্রি লুনিন।

তার পর গুছিয়ে ওঠে মাদ্রিদের অভিজাতরা। ২৭ মিনিটে দলটিকে এগিয়ে দেন দিয়াজ। তার পর থেকে ম্যাচের পুরো কর্তৃত্ব ছিল তাদের হাতেই। যার ফল হিসেবে দ্বিতীয়ার্ধের ৫৮ মিনিটে ভিনিসিয়ুসের কল্যাণে আসে দ্বিতীয় গোল। তিন মিনিট বাদে স্কোর ৩-০ করে দারুণ জয় এনে দেন রদ্রিগো।     

শেষ ষোলো নিশ্চিত হয়েছে বায়ার্ন মিউনিখেরও। শেষ দিকের দুই গোলে গেলাতাসারেকে ২-১ গোলে হারিয়েছে জার্মান জায়ান্টরা। যেখানে তিনটি গোলই হয়েছে শেষ দিকে। বায়ার্নের হয়ে দুটি গোল করেছেন হ্যারি কেইন। 

/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের