রেকর্ড ম্যাচের প্রতিপক্ষ বাংলাদেশকে অস্ট্রেলিয়া কোচের শ্রদ্ধা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ নভেম্বর ২০২৩, ২০:০০আপডেট : ১৫ নভেম্বর ২০২৩, ২০:০০

২০২৬ বিশ্বকাপের বাছাইপর্বে গ্রুপের প্রথম ম্যাচে আগামীকাল বৃহস্পতিবার বাংলাদেশের মুখোমুখি হচ্ছে অস্ট্রেলিয়া। এই ম্যাচে ডাগআউটে দাঁড়ালেই রেকর্ড গড়বেন কোচ গ্রাহাম আর্নল্ড। অস্ট্রেলিয়ার হয়ে সবচেয়ে বেশি ম্যাচে কোচ থাকার কীর্তি গড়তে যাচ্ছেন। আর্নল্ড অস্ট্রেলিয়ার হয়ে ৫৯তম ম্যাচে কোচ হিসেবে ডাগআউটে থাকবেন। এর আগে সকারুদের হয়ে সর্বোচ্চ ৫৮ ম্যাচে কোচিং করান তারই স্বদেশী ফ্রাঙ্ক ফারিনাস। আর এমন ম্যাচে নিশ্চিতভাবে সাফল্য পেতে চাইবেন অস্ট্রেলিয়ান কোচ। তবে বাংলাদেশকে নিয়ে বেশ সতর্ক তিনি।

অক্টোবরে মালদ্বীপের বিপক্ষে দুটি ম্যাচের বাধা পেরিয়ে বাংলাদেশ বিশ্বকাপ বাছাইপর্বের দ্বিতীয় রাউন্ডে জায়গা করে নিয়েছে। আর্নল্ড সেটা দেখেছেন এবং মুখোমুখি হওয়ার আগে বাংলাদেশের প্রশংসাই করলেন, ‘সপ্তাহ তিনেক আগে মালদ্বীপের বিপক্ষে খেলে বাংলাদেশ এ ম্যাচ খেলতে এসেছে। তারা সে ম্যাচে দারুণ খেলেছে। ভালো লড়েছে।’

নিজেদের স্বাভাবিক খেলাটা দেখাতে চান কোচ, ‘আমি গতকাল আমার দলের খেলোয়াড়দের বাংলাদেশ সম্পর্কে বলেছি। তারা কেমন খেলে সেটা জানিয়েছি। খেলোয়াড়দের বলেছি, কার বিপক্ষে খেলছে তারা, সেটি বড় কথা নয়। নিজেদের খেলাটাই খেলে যেতে হবে। বাংলাদেশ দলের প্রতি আমাদের অবশ্যই শ্রদ্ধা আছে।’

সর্বশেষ ফিফা র‌্যাঙ্কিংয়ে অস্ট্রেলিয়ার অবস্থান ২৭, বাংলাদেশের ১৮৩। দুই দলের শক্তিমত্তার তফাত সবারই এর মধ্যে জানা। অসম এক লড়াই হতে যাচ্ছে। বাংলাদেশ দলের বিপক্ষে অস্ট্রেলিয়ার কৌশল জানাননি ৬০ বছর বয়সী সাবেক ফরোয়ার্ড, ‘প্রতিপক্ষকে হারাতে আমাদের যেটা করা দরকার, আমরা সেটিই করবো।’

/টিএ/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী