টানা ১০ জয়ে ইউরো বাছাই শেষ করেছে পর্তুগাল

স্পোর্টস ডেস্ক
২০ নভেম্বর ২০২৩, ১৩:১২আপডেট : ২০ নভেম্বর ২০২৩, ১৩:১৪

শতভাগ রেকর্ড নিয়ে ইউরো বাছাই শেষ করেছে পর্তুগাল। আইসল্যান্ডকে ২-০ গোলে হারিয়ে গ্রুপ জে-তে জিতেছে টানা ১০ ম্যাচ।

১০ ম্যাচে ৩০ পয়েন্ট নিয়ে শীর্ষে থেকে গ্রুপ পর্ব শেষ করেছে পর্তুগিজরা। দুইয়ে থাকা স্লোভাকিয়ার পয়েন্ট ২২। তারাও মূল পর্ব নিশ্চিত করেছে।

স্বাগতিকদের হয়ে বিরতির আট মিনিট আগে প্রথম গোলটি করেছেন ব্রুনো ফার্নান্দেস। ৬৬ মিনিটে ব্যবধান বাড়িয়ে নেন রিকার্ডো হোর্তা। শুরুতে ক্রিস্তিয়ানো রোনালদোর চেষ্টা বাধাগ্রস্ত হলে আলগা বল থেকে জাল কাঁপিয়েছেন হোর্তা।

এটা ধারণা করা হচ্ছে ২০১৬ সালের ইউরো জয়ীদের হয়ে হয়তো আগামী টুর্নামেন্টটাই ৩৮ বছর বয়সী রোনালদোর শেষ বড় টুর্নামেন্ট। 

এদিকে, স্বাধীন হওয়ার পর ইউরোর মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করেছে সার্বিয়া। আগের চারবার তারা ব্যর্থ হয়েছিল। সর্বশেষ বুলগেরিয়ার সঙ্গে ২-২ ড্রয়ের পর গ্রুপ ‘জি’ থেকে দ্বিতীয়স্থান পাকা করে তারা মূল পর্ব নিশ্চিত করেছে।  

/এফআইআর/
সম্পর্কিত
ইউরোতে গোল্ডেন গ্লাভ জিতলেন কে?
ইউরোর মূল পর্বে ইতালি
মাল্টাকে বিধ্বস্ত করেছে ইতালি
সর্বশেষ খবর
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি