রোনালদোর সঙ্গে খেলা হচ্ছে না মেসির!

স্পোর্টস ডেস্ক
২২ নভেম্বর ২০২৩, ১১:৪২আপডেট : ২২ নভেম্বর ২০২৩, ১১:৪৭

লিওনেল মেসি ও ক্রিস্তিয়ানো রোনালদো শেষবারের মতো মুখোমুখি হতে যাচ্ছেন বলে খবর প্রচার করেছিল কয়েকটি সংবাদ মাধ্যম। খবরটিতে বলা হয়েছিল, আগামী ফেব্রুয়ারিতে রিয়াদ সিজন কাপে দেখা যাবে তাদের। প্রীতি সেই টুর্নামেন্টে আল নাসর ও আল হিলালের পাশাপাশি মেসির ক্লাব ইন্টার মিয়ামি খেলবে বলে জানানো হয়েছে। কিন্তু একদিন পার হতেই এমন খবর উড়িয়ে দিয়েছে মিয়ামি। মেসির ক্লাব জানিয়েছে, রিয়াদ সিজন কাপে অংশ নেওয়ার ক্ষেত্রে কোনও ধরনের চুক্তি হয়নি তাদের। 

সৌদি আরবের আয়োজকরাও সোশ্যাল মিডিয়ায় জানিয়েছিলেন, শেষবারের মতো মুখোমুখি হবেন দুই কিংবদন্তি। যাকে বলা হচ্ছে লাস্ট ড্যান্স। যদিও সেখানে ম্যাচের কোনও তারিখ উল্লেখ ছিল না। বিষয়টি ছড়িয়ে পড়তে থাকলে মিয়ামি বিবৃতিতে জানিয়েছে, ‘একটা ঘোষণা এসেছে ইন্টার মিয়ামি রিয়াদ সিজন কাপে খেলতে যাচ্ছে। যা মোটেও ঠিক নয়।’ 

সেখানেও আরও বলা হয়, ‘যারা এ সংক্রান্ত ঘোষণা দিয়েছে, সেখানে ইন্টারের মালিক হোর্হে মাসের এই সংক্রান্ত কথোপকথনের কথাও যোগ করেছে। কিন্তু মাস কখনো জনসম্মুখে ও গোপনে প্রাক মৌসুম সফর নিয়ে মন্তব্য করেননি।’  

/এফআইআর/ 
সম্পর্কিত
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের