আবাহনীর পর কিংসের সামনে সুবর্ণ সুযোগ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ নভেম্বর ২০২৩, ১৭:১০আপডেট : ২৮ নভেম্বর ২০২৩, ১৭:১০

২০১৯ সালে দেশের অন্যতম ঐতিহ্যবাহী ক্লাব আবাহনী লিমিটেড এএফসি কাপের নকআউট পর্বে জায়গা করে নিয়েছিল। তারপর আকাশী-হলুদ শিবির ইন্টারজোনাল সেমিফাইনালে উত্তর কোরিয়ার এফসি টোয়েন্টি ফাইভের বিপক্ষে ঢাকায় ম্যাচও জিতেছিল। এবার চার বছর পর দেশের আরেক ক্লাব বসুন্ধরা কিংসের সামনে নকআউট পর্বে যাওয়ার সুবর্ণ সুযোগ।

চলতি এএফসি কাপে ‘ডি’ গ্রুপের শীর্ষ রয়েছে অস্কার ব্রুজনের দল। গতকাল সোমবার রাতে মালদ্বীপের মাজিয়া স্পোর্টস রিক্রিয়েশন ক্লাবের কাছে পিছিয়ে থেকে দারুণ প্রত্যাবর্তনের গল্প লিখেছিল কিংস, প্রতিপক্ষকে ২-১ গোলে হারায়। এই জয়ে ঢাকার দলটি শীর্ষেই শুধু যায়নি, ১১ ডিসেম্বর গ্রুপের শেষ ম্যাচে ওডিশা এফসির সঙ্গে ন্যুনতম ড্র করতে পারলেই ইন্টারজোনাল সেমিফাইনাল নিশ্চিত করবে।

পাঁচ ম্যাচ শেষে কিংস ১০ পয়েন্ট নিয়ে সবার শীর্ষে আছে। সমান ম্যাচে ওডিশার পয়েন্ট ৯। কলকাতার আরেক ক্লাব মোহনবাগান ৭ পয়েন্ট নিয়ে ছিটকে গেছে। ১১ ডিসেম্বর কিংস ও ওডিশার ম্যাচটি মূলত অঘোষিত ফাইনাল। 

তাই তো কিংসের কোচ ব্রুজন আগেই আত্মবিশ্বাসী কণ্ঠে বলেছেন, ‘আমরা এ মুহূর্তে ভালো অবস্থানে আছি, কিন্তু কাজ শেষ হয়ে যায়নি। এখন আমাদেরকে ভারতে যেতে হবে এবং পরের ধাপে যেতে আজকের ম্যাচের ফলের ওপর নির্ভর করে সেখানে গিয়ে কমপক্ষে এক পয়েন্ট পেতে হবে।’

দলের আরেক তরুণ তারকা শেখ মোরসালিনের কণ্ঠেও দৃঢ় প্রত্যয়, ‘আমরা এখন গ্রুপ পর্বের শেষ ম্যাচটি জয়ের লক্ষ্য নিয়েই যাবো। আশা করছি নকআউট পর্বে আমরা খেলতে পারবো।’

/টিএ/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের