গত ২৬ ও২৯ অক্টোবর লেবাননের বৈরুতে গিয়ে ফিফা প্রীতি ম্যাচ খেলার কথা ছিল সাবিনা-সানজিদাদের। কিন্তু ফিলিস্তিনের ওপর ইসরায়েলের আগ্রাসনে পাশের দেশ লেবাননে গিয়ে ম্যাচ খেলা বাতিল করে বাংলাদেশ নারী ফুটবল দল। এবার ঘরের মাঠেই ফিফা ম্যাচ হতে যাচ্ছে। প্রতিপক্ষ অবশ্য লেবানন নয়, সিঙ্গাপুর। কাল বুধবার ঢাকায় দুটি ম্যাচ খেলতে আসছে আসিয়ানভুক্ত দেশটি।
আগামী ১ ও ৪ ডিসেম্বর কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ মোস্তফা কামাল স্টেডিয়ামে হবে ম্যাচ দুটি। সিঙ্গাপুর ফিফা র্যাঙ্কিংয়ে এগিয়ে রয়েছে। ১৩০তম স্থান তাদের। আর বাংলাদেশের অবস্থান ১৪২।
ম্যাচ দুটিকে সামনে রেখে অনেক দিন ধরে সাবিনারা আবাসিক অনুশীলন করে যাচ্ছেন। কোচ হিসেবে রয়েছেন সাইফুল বারী টিটু। ঘরের মাঠে ফিফা ম্যাচ দুটিতে ইতিবাচক ফল করার লক্ষ্য লাল সবুজ দলের









