গাকপোর জোড়া গোলে ইউরোপা লিগের শেষ ষোলোতে লিভারপুল

স্পোর্টস ডেস্ক
০১ ডিসেম্বর ২০২৩, ০৯:১৭আপডেট : ০১ ডিসেম্বর ২০২৩, ০৯:১৭

ইউরোপা লিগে গ্রুপ পর্বের চতুর্থ রাউন্ডের ম্যাচে তুলোসের মাঠে ৩-২ গোলে হেরে ধাক্কা খেয়েছিল লিভারপুল। আবার ঘুরে দাঁড়ালো তারা বড় জয়ে। বৃহস্পতিবার এলএএসকে লিঞ্জকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে তারা। ‘ই’ গ্রুপের এক ম্যাচ হাতে রেখে শেষ ষোলোর টিকিট কেটেছে অলরেডরা। কডি গাকপো করেছেন জোড়া গোল।

প্রিমিয়ার লিগ ক্লাব লিভারপুল পাঁচ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে শীর্ষে। আরেক ম্যাচে ইউনিয়ন সেন্ট গিলোইসের সঙ্গে গোলশূন্য ড্র করেছে দ্বিতীয় স্থানে থাকা তুলোস। তাদের পয়েন্ট ৮। মানে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে খেলবে লিভারপুল।

১২তম মিনিটে জো গোমেজের ক্রসে হেড করে জাল কাঁপান লুইস দিয়াজ। মোহাম্মদ সালাহর পাস থেকে তিন মিনিট পর ট্যাপ ইন করে ব্যবধান বাড়ান গাকপো।

দ্বিতীয়ার্ধে পেনাল্টি থেকে লিভারপুলকে ৩-০ গোলে এগিয়ে দেন সালাহ। রেডদের হয়ে এটি তার ১৯৯তম গোল। যোগ করা সময়ে গাকপো প্রতিপক্ষের কফিনে শেষ পেরেক ঠুকে দেন।

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে