গ্রানাদাকে হারিয়ে শীর্ষে রিয়াল

স্পোর্টস ডেস্ক
০৩ ডিসেম্বর ২০২৩, ১৩:০৭আপডেট : ০৩ ডিসেম্বর ২০২৩, ১৩:১৫

তলানিতে অবস্থান করা দল গ্রানাদা। সেই দলটা রিয়াল মাদ্রিদের সামনে পারেনি কোনও প্রতিরোধ গড়তে। তাদের সহজে ২-০ গোলে হারিয়ে লা লিগায় শীর্ষে উঠেছে লস ব্লাঙ্কোস। 

১৫ ম্যাচে রিয়ালের সংগ্রহ ৩৮ পয়েন্ট। সমান ম্যাচে জিরোনার সমান পয়েন্ট হলেও গোল ব্যবধানে পিছিয়ে থাকায় তাদের অবস্থান দুই। বার্সেলোনা ১৪ ম্যাচে ৩১ পয়েন্ট নিয়ে চারে অবস্থান করছে।

নিয়মিত অনেক তারকার অনুপস্থিতির পরও গ্রানাদাকে চেপে ধরতে সমস্যা হয়নি স্বাগতিকদের। শুরু থেকেই তারা আধিপত্য ধরে খেলেছে। বল দখলের লড়াইয়ে তারা এগিয়ে ছিল ৭১ শতাংশ। বিপরীতে গ্রানাদা লক্ষ্যে বল পাঠাতে পারেনি একটিও। 

মাদ্রিদের অভিজাতরা অগ্রগামিতা পায় ২৬ মিনিটে। ব্রাহিম দিয়াজ টনি ক্রসের সঙ্গে ওয়ান টু খেলে গোলকিপারকে পরাস্ত করেছেন। ম্যাচটা তার পর ঢিমে তালে এগুলে তাতে আবার প্রাণ ফেরান রদ্রিগো। ৫৭ মিনিটে ব্যবধান বাড়িয়ে নিয়েছেন তিনি। তাতে ব্রাজিলিয়ান এই তারকা টানা ৫ ম্যাচেই গোলের দেখা পেয়েছেন।  সব প্রতিযোগিতা মিলে তার গোল সংখ্যা ৭। অ্যাসিস্টও করেছেন ৪টি।     

এই জয়ে সব প্রতিযোগিতা মিলে পাঁচ ম্যাচ জিতেছে রিয়াল মাদ্রিদ। এই মৌসুমে আবার বার্নাব্যুতেও তারা অপরাজিত।  

 

/এফআইআর/
সম্পর্কিত
রিয়াল মাদ্রিদে ফিরলেন মরিনহো, তবে...
এই প্রথম স্পেনের বিশ্বকাপ দলে নেই রিয়াল মাদ্রিদের কেউ
শিরোপাহীন মৌসুম জয়ে শেষ রিয়ালের, বিদায় আরবেলোয়ার
সর্বশেষ খবর
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
বিশ্ব পরিবেশ দিবস আজ
বিশ্ব পরিবেশ দিবস আজ
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
কেন্দ্র ও তৃণমূলের মাঝে দূরত্ব বাড়ছে বিএনপিতে?
কেন্দ্র ও তৃণমূলের মাঝে দূরত্ব বাড়ছে বিএনপিতে?
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি