৮৫ কোটি ৩৫ লাখ টাকায় বিক্রি মেসির বিশ্বকাপ জার্সি

স্পোর্টস ডেস্ক
১৫ ডিসেম্বর ২০২৩, ১০:৪১আপডেট : ১৫ ডিসেম্বর ২০২৩, ১০:৪১

বিশ্বকাপে অবিশ্বাস্য ফর্মে ছিলেন লিওনেল মেসি। তার পারফরম্যান্সে ভর করে আর্জেন্টিনা হয়েছে বিশ্ব চ্যাম্পিয়ন। ফাইনালে টাইব্রেকারে ফ্রান্সকে হারায় আলবিসেলেস্তেরা। এই ইতিহাস গড়ার পথে মেসির পরা ছয়টি জার্সি নিলামে বিক্রি হয়ে গেলো ৭৮ লাখ মার্কিন ডলারে, বাংলাদেশি মুদ্রায় যা ৮৫ কোটি ৩৫ লাখ টাকা।

কাতারে খেলা আর্জেন্টিনার ছয় ম্যাচে প্রথমার্ধে পরা মেসির ছয়টি জার্সি নিলামে তোলে টেক স্টার্টআপ এসি মোমেন্টো। কারা সেগুলো কিনেছে, তা প্রকাশ করা হয়নি। গত ২০ নভেম্বর আর্জেন্টিনা অধিনায়ক জার্সিগুলো নিলামে উঠছে বলে ঘোষণা দেন। এই অর্থের কিছু অংশ বার্সেলোনার শিশু হাসপাতালে দান করা হবে জানান তিনি।

অবশ্য কোনও রেকর্ড ভাঙতে পারেনি মেসির এই জার্সি। মাইকেল জর্ডানের ১৯৯৮ সালের এনবিএ ফাইনালস গেম ওয়ান জার্সি ২০২২ সালের সেপ্টেম্বরের নিলামে বিক্রি হয়েছিল ১১ লাখ মার্কিন ডলারে, এখন পর্যন্ত এটাই সর্বোচ্চ।

/এফএইচএম/
সম্পর্কিত
একা একা অনুশীলন করলেন মেসি
বিশ্বকাপে প্রথম ম্যাচে খেলবেন মেসি
চতুর্থ শিরোপার ইঙ্গিত দিচ্ছে মেসির রুম নম্বর?
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী