ব্রাজিলিয়ানের গোলেও জয়হীন আবাহনী, মোহামেডানের দারুণ শুরু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ ডিসেম্বর ২০২৩, ১৬:৫১আপডেট : ২২ ডিসেম্বর ২০২৩, ১৬:৫১

অনেক দিন ধরে প্রিমিয়ার লিগে শিরোপাহীন আবাহনী লিমিটেড। টানা চারবার তো বসুন্ধরা কিংসের পরেই থাকতে হয়েছে। এবারের প্রিমিয়ার লিগে শিরোপা স্বপ্ন নিয়ে মাঠে নামলেও শুরুতে হোঁচট খেতে হয়েছে ঐতিহ্যবাহী ক্লাবকে। ব্রাজিলিয়ান জোনাথন ফের্নান্দেজের গোলে এগিয়ে গিয়েও ড্র করতে হয়েছে রহমতগঞ্জের সঙ্গে। ম্যাচটি ১-১ গোলে শেষ হয়েছে। এছাড়া মোহামেডান শেষ মুহূর্তের গোলে ২-১ এ হারিয়েছে ফর্টিস এফসিকে।

শুক্রবার গোপালগঞ্জের শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে ম্যাচ ঘড়ির ২১ মিনিটে আবাহনী এগিয়ে যায়। ব্রাজিলের ফুটবলার ফের্নান্দেজ গোল করে দলকে লিড এনে দেন। বিরতির পরও আবাহনী এগিয়ে ছিল। কিন্তু একপর্যায়ে গিয়ে রহমতগঞ্জ দাপট দেখায়।

৬৭ মিনিটে রহমতগঞ্জ ম্যাচে সমতায় ফেরে। ঘানার আক্রমণভাগের খেলোয়াড় আর্নেস্ট বোয়েটেং দারুণ গোল করে দলের হার এড়ান। শেষের দিকে আবাহনী কর্নার পেয়েও পোস্টে বল রাখতে পারেনি। শুরুর ম্যাচে তাই এক পয়েন্ট নিয়ে মাঠ ছাড়তে হয়েছে।

দিনের অন্য ম্যাচে রাজশাহী জেলা স্টেডিয়ামে মোহামেডান ড্র করতে করতে জয় পেয়েছে। ১৩ মিনিটে মোজাফফরভের অ্যাসিস্টে শাহরিয়ার ইমন গোলে এগিয়ে যায় তারা। বিরতির আগেই ফর্টিস ম্যাচে সমতায় ফেরে। ৪৩ মিনিটে গাম্বিয়ান ওমর সারের লক্ষ্যভেদে সাদা-কালোরা ধাক্কা খায়। অ্যাসিস্ট করেছিলেন মোহাম্মদ আকাশ।

তবে শেষ দিকে ফর্টিসের এক পয়েন্ট নেওয়ার স্বপ্নে বড় ধাক্কা লাগে। ৯০ মিনিটে মেহেদী হাসান মিঠুর বানিয়ে দেওয়া বলে নাইজেরিয়ান ডিফেন্ডার ইমানুয়েল টনি গোল করে মোহামেডানকে তিন পয়েন্ট এনে দেন।

/টিএ/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী