ব্রাদার্সকে ধসিয়ে দিয়েছে কিংস

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ ডিসেম্বর ২০২৩, ১৮:৪৯আপডেট : ২২ ডিসেম্বর ২০২৩, ১৮:৪৯

শক্তির দিক দিয়ে বসুন্ধরা কিংসের চেয়ে অনেক পিছিয়ে ব্রাদার্স ইউনিয়ন। প্রিমিয়ার লিগে ফিরে শুরুর ম্যাচে কিংসের কাছে তাই অনুমিতভাবে গোপীবাগের দলটিকে হারের স্বাদ নিতে হয়েছে। ব্রাজিলিয়ান স্ট্রাইকার দোরিয়েলতনের জোড়ায় কিংস ৫-২ গোলে ব্রাদার্সকে ধসিয়ে দিয়েছে। 

কিংস অ্যারেনায় ছিল স্বাগতিকদেরই আধিপত্য। তবে প্রথমার্ধে এক গোলের বেশি দিতে পারেনি তারা। ব্রাদার্স শুধু প্রতি আক্রমণে উঠে দুটি গোল শোধ দিতে পেরেছে।
ম্যাচ ঘড়ির ৮ মিনিটে কিংস গোলের খাতা খুলে। চার্লস দিদিয়েরের পাসে এক ডিফেন্ডারকে কাটিয়ে বাঁ দিক দিয়ে বক্সে ঢুকে রাকিব হোসেন দেখেশুনে কোনাকুনি শটে গোলকিপারকে পরাস্ত করেছেন।

৩৭ মিনিটেও সুযোগ ছিল। রাকিবের কাটব্যাক থেকে দোরিয়েলতন প্লেসিং করেছিলেন কিন্তু গোলকিপার মহিউদ্দিন রানু ক্লিয়ার করে হতাশ করেন তাদের। বিরতির পর খেলা জমে উঠে আরও। ৫৮ মিনিটে রাকিবের অ্যাসিস্টে বক্সের ভেতরে দোরিয়েলতন ফাঁকায় প্লেসিং করে ব্যবধান দ্বিগুণ করেছেন। তিন মিনিট পর রবিনহোর ক্রসে দোরিয়েলতন ফাঁকায় জোরালো শটে দলকে তিন গোলে এগিয়ে নেন।

৭০ মিনিটে অবশেষে ব্যবধান কমায় ব্রাদার্স। বিশ্বনাথের এক ভুলে রাব্বি হোসেন রুহুল দারুণ গতিতে এগিয়ে বক্সের বাইরে থেকে বাঁ পায়ের জোরালো শটে মেহেদী হাসান শ্রাবনকে পরাস্ত করেছেন। ৮৯ মিনিটে মজিবর রহমান জনির পাসে বক্সের ভেতরে দুজনকে কাটিয়ে রবিনহো দারুণ শটে জাল কাঁপালে স্কোর ৪-১ করে কিংস। যোগ করা সময়ে স্কোরলাইন ৪-২ করে ব্রাদার্স। ওতাবেক গোল করে ব্যবধান কমিয়েছেণ। কিন্তু বড় ব্যবধানে হার এড়ানো যায়নি তাতে। একটু পরই বদলি নেমে মোহাম্মদ ইব্রাহিম দারুণ এক গোল করে কিংসকে বড় ব্যবধানে জিততে সহায়তা করেন।

দিনের অন্য ম্যাচে ময়মনসিংহে পুলিশ এসসি ২-০ গোলে চট্টগ্রাম আবাহনীকে হারিয়েছে।

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
ক্রীড়াঙ্গনকে রাজনীতিমুক্ত রাখতে হবে: স্পিকার
আরামবাগকে হারিয়ে রানার্সআপ আবাহনী
ট্রফির চেয়ে সম্মান বড়, মোহামেডানকে চ্যাম্পিয়ন ঘোষণার আহ্বান কিংসের!
সর্বশেষ খবর
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী