দেশসেরা দুই ফরোয়ার্ডকে কী বললেন সাবেক তারকা চুন্নু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ ডিসেম্বর ২০২৩, ২১:৪১আপডেট : ২২ ডিসেম্বর ২০২৩, ২২:০১

এই মুহূর্তে দেশের সেরা দুই ফরোয়ার্ড রাকিব হোসেন ও শেখ মোরসালিন। দুজনের খেলা বেশ ভালোই অনুসরণ করেন দেশের কিংবদন্তি ফুটবলার আশরাফ উদ্দিন চুন্নু। শুক্রবার প্রিমিয়ার লিগে বসুন্ধরা কিংস ও ব্রাদার্স ইউনিয়নের খেলা সরাসরি মাঠে বসে দেখেছেন। ম্যাচ সেরার পুরস্কার দিতে গিয়ে এই সময়ের উত্তরসূরী রাকিবকে নানা টিপস দিয়েছেন চুন্নু। এছাড়া মাঠ ঘুরে শেখ মোরসালিনকেও দিয়েছেন নানান দিকনির্দেশনা।

রাকিব পরে বাংলা ট্রিবিউনকে সেই মুহূর্তের কথা বিস্তারিত বলেছেন, ‘চুন্নু স্যার আমার পজিশনে খেলে নাম করেছেন। আমাকে খেলা শেষে সেটাই বলেছেন। বল পায়ে আমাকে আরও আত্মবিশ্বাসী থাকতে বললেন। রানিংয়ের প্রশংসা করলেন। ওনার উপদেশ শুনে বেশ ভালো লেগোছে। যা সামনের দিকে খেলাতে কাজে লাগবে।’

মেরসালিন আজ খেলেননি। তবে চুন্নুর দৃষ্টি ঠিকই তাকে খুঁজে নিয়েছে। মোরসালিন যেমন বলেছেন, ‘আমার খেলা স্যারের ভালো লেগেছে। তিনি ফিনিশিং নিয়ে আরও কাজ করতে বললেন। উৎসাহ দিলেন আরও। এমন উৎসাহ পেলে সামনের দিকে আরও ভালো খেলতে সুবিধা হবে।’

আশরাফ উদ্দিন চুন্নুও নিজের অনুভূতি জানাতে গিয়ে বলেছেন, ‘‘ওদের খেলা আমি অনুসরণ করি। ওরা এই মুহূর্তে ভালো করছে। মাঠে ওদের সেটাই বলেছি। রাকিবকে বলেছি, ‘তোমার রানিং ভালো। বল যখন পাবা মনে করবা এর মালিক তুমি। সুন্দর ক্রস ও গোলে সহায়তা করাটাই বড় বিষয়।’ আর মোরসালিকে বলেছি,  ও ভবিষ্যতের তারকা। তবে খেলায় বেশি মনোযোগ দিতে হবে। মিডিয়া কিংবা সোশাল মিডিয়ার হাইপে যেন গা ভাসিয়ে না দেয়। এছাড়া অন্যদেরও তাই বলেছি।’’

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে