মদকাণ্ডের নিষেধাজ্ঞা শেষে মাঠের খেলায় তপু, অপেক্ষায় জিকো

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ ডিসেম্বর ২০২৩, ০৪:৫৯আপডেট : ২৩ ডিসেম্বর ২০২৩, ০৯:৩৩

প্রিমিয়ার লিগ ফুটবল শুক্রবার থেকে শুরু হয়েছে। এই দিনে সুখবর পেয়েছেন বসুন্ধরা কিংসের হয়ে এএফসি কাপ খেলতে গিয়ে মদকাণ্ডের কারণে নিষিদ্ধ হওয়া তপু বর্মণ। শাস্তি শেষে মাঠের খেলায় ফিরেছেন এই ডিফেন্ডার। তবে আরেক নিষিদ্ধ ফুটবলার আনিসুর রহমান জিকো রয়েছেন অপেক্ষায়। 

আগেই দুজনের ওপর থেকে  নিষেধাজ্ঞা তুলে নিয়েছিল কিংস। অনুশীলনও করে যাচ্ছিলেন তারা।  তপুর অপেক্ষার অবসান হয়েছে। মাঠের খেলায় ফিরেছেন প্রিয় কিংসের জার্সিতে। প্রিমিয়ার লিগে ব্রাদার্সের বিপক্ষে কিংসের হয়ে ৯০ মিনিট খেলেছেন জাতীয় দলের সহঅধিনায়ক।

তপু আগেই বলেছিলেন, ‘ক্লাব আমাকে শাস্তি দিয়েছে, আমি মাথা পেতে নিয়েছি। এখন মাঠে ফেরার অপেক্ষা করছি। তবে মাঠের বাইরে থাকাটা কতটা কষ্টের তা বলে বোঝানো যাবে না। সুযোগ পেলে আগের মতো নিজের সেরাটা দেওয়ার চেষ্টা থাকবে।'

অন্যদিকে গোলকিপার জিকোর মাঠের খেলায় ফেরাটা সময়সাপেক্ষ হতে পারে। তার জায়গায় তরুণ মেহেদী হাসান শ্রাবণ একটু একটু করে ভালো করছেন। হয়তো দেরিতে হলেও সামনের যে কোনও ম্যাচে জিকোকে দেখা যেতে পারে।

/টিএ/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে