পেনাল্টি না দেওয়ায় ‘অফিসের লোকটির’ সমালোচনায় ক্লপ

স্পোর্টস ডেস্ক
২৪ ডিসেম্বর ২০২৩, ১১:৩৫আপডেট : ২৪ ডিসেম্বর ২০২৩, ১১:৩৫

অ্যানফিল্ডে আর্সেনালের বিপক্ষে লিভারপুল ১-১ গোলে ড্র করার পর ভিএআর অফিসিয়াল ডেভিড কুটের সমালোচনা করলেন ইয়ুর্গেন ক্লপ। তিনি বলেছেন, প্রথমার্ধে মার্টিন ওডেগার্ডের হ্যান্ডবল হওয়ার পরও ‘অফিসের লোকটির’ উচিত ছিল পেনাল্টি দেওয়া।

এই ড্রয়ে ক্রিসমাসের আগে আর্সেনাল প্রিমিয়ার লিগের শীর্ষস্থান দখল করেছে। গ্যাব্রিয়েলের চতু্র্থ মিনিটের গোলে তারা এগিয়ে গেলেও মোহাম্মদ সালাহ সমতা ফেরান। গানারদের চেয়ে এক পয়েন্ট পেছনে থেকে দ্বিতীয় স্থানে লিভারপুল।

কিন্তু লিভারপুল কোচ ক্লপের দাবি, ১৯তম মিনিটে তারা পেনাল্টি পেতো। সালাহর একটি শট বক্সের মধ্যে হাত দিয়ে ঠেকান ওডেগার্ড। রেফারি ক্রিস কাভানাঘ খেলা চালিয়ে যান। ভিএআর অফিসিয়াল ওই মুহূর্ত যাচাই করার প্রয়োজন মনে করেননি। কুটের মতে, পড়ে যাওয়ার মুহূর্তে ওডেগার্ডের হাতে বল লেগেছিল।

ক্লপ বলেছেন, ‘হ্যাঁ, আমি এটা দেখেছি। আমি অবশ্যই চাইবো কেউ এসে আমার কাছে ব্যাখ্যা করুক কেন এটা হ্যান্ডবল ছিল না। কিন্তু আমি জানি না কীভাবে?’ তিনি আরও যোগ করেন, ‘আমি বলছি না যে রেফারি এটা দেখেছে কারণ আমি জানি না ওই সময় তিনি কোথায় ছিলেন। কিন্তু কীভাবে অফিসের একজন লোক সেটা দেখেও মনে করলো না যে সম্ভবত রেফারিকে আরেকবার বিষয়টি দেখা উচিত?’

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের