বার্সার জন্য কঠিন হলো ‘ছোট মেসিকে’ পাওয়ার লড়াই

স্পোর্টস ডেস্ক
২৫ ডিসেম্বর ২০২৩, ১৮:৩৯আপডেট : ২৫ ডিসেম্বর ২০২৩, ২১:১৮

ব্রাজিলিয়ান বিস্ময় বালক এস্তেভাও উইলিয়ান। সম্প্রতি মৌসুমের শেষ ম্যাচে পালমেইরাসের সিনিয়র দলে অভিষেক হয়েছে তার। আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসির সঙ্গে দারুণ মিল থাকায় ‘ছোট মেসি’ বলা হয় তাকে। এই ১৬ বছর বয়সী ব্রাজিলিয়ান সেনসেশনের সঙ্গে চুক্তি করার পরিকল্পনা বার্সেলোনার। কিন্তু ম্যানচেস্টার ইউনাইটেড, চেলসি, প্যারিস সেন্ট জার্মেই ও ম্যানচেস্টার সিটিও উইলিয়ানের প্রতি আগ্রহ দেখাচ্ছে। তাতে তাকে পাওয়ার লড়াই বার্সেলোনার জন্য কঠিন হয়ে পড়েছে।

২০২৫ সালে ১৮ বছর বয়সে ব্রাজিলিয়ান লিগ ছেড়ে ইউরোপে পাড়ি দিতে পারবেন উইলিয়ান। কোনও এক সাক্ষাৎকারে বার্সেলোনায় খেলার স্বপ্ন দেখেন বলে তিনি জানান। গত অক্টোবরে তার বাবাও ইউরোপ সফরে যান। সেখানে সিটি, চেলসি ও পিএসজির মতো শীর্ষ ক্লাবে পা রাখেন। অবশ্য ছেলের আকাঙ্ক্ষাকে প্রাধান্য দিতে চান তিনি। মানে তারও চাওয়া, কাতালান জায়ান্টদের প্রতিনিধিত্ব করবে উইলিয়ান।

কিন্তু তাকে পাওয়ার দৌড়ে আরও প্রতিদ্বন্দ্বী যোগ দেওয়ায় পিছিয়ে পড়লো বার্সেলোনা। মুন্দো দেপোর্তিভো জানায়, চলমান আর্থিক সীমাবদ্ধতার কারণে ৬ কোটি ইউরো রিলিজ ক্লজ দেওয়া তাদের জন্য বেশ কঠিন। 

হয়তো উইলিয়ানকে নিয়ে আগ্রহী ক্লাবের তালিকা আরও বাড়বে। আগামী বছর পালমেইরাসের হয়ে সম্ভাব্য সব ম্যাচই খেলবেন তিনি। নিশ্চিতভাবে তার পায়ের জাদুর মুগ্ধতা ছড়িয়ে যাবে বহুদূর। এখন দেখার অপেক্ষা কোন দল তার দাম মিটিয়ে তাকে চুক্তি করতে পারে!

/এফএইচএম/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী