দুই ব্রাজিলিয়ানে চট্টগ্রাম আবাহনীকে ধসিয়ে দিয়েছে কিংস

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ ডিসেম্বর ২০২৩, ১৮:৪৭আপডেট : ৩০ ডিসেম্বর ২০২৩, ১৮:৪৭

শুরুতে গোল করে বসুন্ধরা কিংস এগিয়ে গেলেও অল্প সময়ের ব্যবধানে চট্টগ্রাম আবাহনী সমতায় ফিরে দারুণ প্রতিদ্বন্দ্বিতার  ইঙ্গিত দেয়। তবে কিংস বাকি সময় ছিল অপ্রতিরোধ্য। একচেটিয়া দাপট দেখিয়ে রাকিব হোসেন ছাড়াও দুই ব্রাজিলিয়ানের নৈপুণ্যে তারা ৪-১ গোলে ধসিয়ে দিয়েছে বন্দরনগরীর দলকে।

প্রিমিয়ার লিগে শুরুর ম্যাচে ব্রাদার্স ইউনিয়নকে ৫-২ গোলে হারিয়ে উড়ন্ত সূচনা করেছিল কিংস। আজ শনিবারও কিংস অ্যারেনাতে দারুণ খেললো অস্কার ব্রুজনের দল।

ম্যাচ শুরুর ২ মিনিটে কিংস এগিয়ে যায়। টুটুল হোসেন বাদশার দারুণ এক ক্রসে দোরিয়েলতন বক্সের ভেতরে জোরালো হেডে দূরের পোস্ট দিয়ে জড়িয়ে দেন জালে।

চট্টগ্রাম আবাহনী ৮ মিনিট পর সমতায় ফেরে। বক্সের ভেতরে সতীর্থের পাসে আবু আজিজ কোনাকুনি জোরালো শটে গোলকিপার মেহেদী হাসান শ্রাবনকে পরাস্ত করেন।

২৮ মিনিটে কিংস দারুণ এক ফিনিশিংয়ে আবার এগিয়ে যায়। মধ্যমাঠ থেকে রবিনহোর থ্রু থেকে রাকিব বাঁ প্রান্ত দিয়ে বক্সে ঢুকে দারুণ কোনাকুনি শটে গোলকিপারকে হারিয়ে দেন। লক্ষ্যে শট নেওয়ার সময় রাকিবের সঙ্গে ডিফেন্ডার রাজন মিয়া লেগে থাকলেও আটকাতে পারেননি। 

৪০ মিনিটে কিংস ৩-১ গোলে এগিয়ে যায়। রফিকুল ইসলামের কাটব্যাক থেকে দোরিয়েলতন ডিফেন্ডারদের সঙ্গে থেকে প্লেসিং করে পোস্ট খুঁজে নেন।    

বিরতির পর চতুর্থ গোল পেতে কিংসকে অনেক সময় অপেক্ষা করতে হয়েছে। এই সময়ে রবিনহো ও দোরিয়েলতন সুযোগ পেয়েও পারেননি গোল ব্যবধান বাড়াতে।    

তবে ৮৬ মিনিটে কিংস চতুর্থ ও শেষ গোল পায়। বদলি মাশুক মিয়া জনিকে ফেলে দেন এক ডিফেন্ডার। রেফারি স্পট কিকের বাঁশি বাজালে রবিনহো সহজেই জোরালো শটে লক্ষ্যভেদ করেন। তাতেই ম্যাচে চট্টগ্রাম আবাহনীর বড় হার নিশ্চিত হয়।

শেষের দিকে সাদ উদ্দিনের জায়গায় এক মৌসুম পর চোট কাটিয়ে মাঠে নামেন বিপলু আহমেদ। তবে ম্যাচের স্কোরলাইনে কোনও পরিবর্তন আসেনি।

/টিএ/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি