ফুলহ্যামের কাছে হেরে শিরোপার দৌড়ে হোঁচট খেলো আর্সেনাল

স্পোর্টস ডেস্ক
৩১ ডিসেম্বর ২০২৩, ২৩:২৮আপডেট : ৩১ ডিসেম্বর ২০২৩, ২৩:২৮

শীর্ষস্থান থেকে নামতে নামতে চারে গিয়ে ঠেকলো আর্সেনাল। গত নভেম্বরের শেষ দিকে ব্রেন্টফোর্ডকে হারিয়ে এই প্রিমিয়ার লিগ মৌসুমে প্রথমবার এক নম্বরে ওঠে গানাররা। সবশেষ পাঁচ ম্যাচে রবিবার তৃতীয় হারে চারে নেমে গেলো তারা। ফুলহ্যামের কাছে ২-১ গোলে হেরে শিরোপার দৌড়ে বড় হোঁচট খেলো গতবারের রানার্সআপরা। এনিয়ে টানা দ্বিতীয় হারের তিক্ত স্বাদ পেয়েছে তারা।

ফুলহ্যামের মাঠে বুকায়ো সাকা ৫ মিনিটে গোল করে আর্সেনালকে এগিয়ে দেন। তারপর ঘড়ির কাঁটা আধঘণ্টাতে পৌঁছানোর ঠিক আগে রাউল জিমেনেজ সমতা ফেরান। ববি ডি কর্ডোভা-রেইডের দ্বিতীয়ার্ধের গোলে স্বাগতিকরা টানা তিন ম্যাচ হারের বৃত্ত থেকে বেরিয়ে আসে।

২০ ম্যাচ শেষে ২৪ পয়েন্ট নিয়ে ফুলহ্যাম টেবিলের ১৩তম স্থানে। আর ক্রিসমাস দিবসে শীর্ষে থাকা আর্সেনাল টানা তিন ম্যাচে জিততে না পেরে চতুর্থ হয়ে বছর শেষ করছে।

দিনের আরেক ম্যাচে এএফসি বোর্নমাউথকে ৩-১ গোলে ঘরের মাঠে হারিয়েছে টটেনহ্যাম হটস্পার। ২০ ম্যাচে ৩৯ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে তারা।

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী