হঠাৎ বিয়ের পিঁড়িতে বসছেন সাফ জয়ী স্বপ্না

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ জানুয়ারি ২০২৪, ২২:৪৭আপডেট : ০৯ জানুয়ারি ২০২৪, ২২:৪৭

রাগে-অভিমানে ফুটবল থেকে দূরে সরে আছেন সিরাত জাহান স্বপ্না। এবার বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন বাংলাদেশের সাফ জয়ী এই নারী ফুটবলার।

পাত্র সৌদি আরব প্রবাসী সুবে সাদিক মুন্না। ব্রাহ্মণবাড়িয়ার এই যুবকের সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে চার বছরের পরিচয় স্বপ্নার। আগামী ১২ জানুয়ারি রংপুরে তার গ্রামের বাড়িতে হবে বিয়ের অনুষ্ঠান।

রংপুর থেকে স্বপ্না বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘আমাদের সম্পর্ক ৪ বছরেরও বেশি সময় ধরে। কিন্তু উনি আমাকে চিনতেন আরও আগে থেকেই। আমার খেলা সব সময় দেখতেন। আমার সম্পর্কে সব কিছুই জানতেন। কিন্তু আমি তাকে চিনতাম না। তার সঙ্গে কথা হওয়ার পরই চিনেছি। তিনি ক্রীড়ামনস্ক মানুষ। এখন হঠাৎ করে পারিববারিকভাবে বিয়েটা হচ্ছে আমাদের।’

স্বপ্না সাফ জয়ের পর খেলা ছেড়ে নিজ বাড়ি রংপুরে চলে গেছেন। নেপালে ফাইনালে বাংলাদেশের জয়ের পেছনে তার অবদান কম নয়, গোল করেছেন চারটি।

/টিএ/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ