১০ জনের আবাহনীর অবিশ্বাস্য জয়, মোহামেডানের গোল উৎসব

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ জানুয়ারি ২০২৪, ১৭:০৮আপডেট : ১২ জানুয়ারি ২০২৪, ১৭:১০

প্রিমিয়ার লিগে টানা দুই ম্যাচে জয়হীন আবাহনী লিমিটেড। তৃতীয় ম্যাচে শেখ জামালের বিপক্ষেও পয়েন্ট হারানোর শঙ্কা। তবে শুক্রবার ১০ জন নিয়ে ম্যাচ শেষ হওয়ার দুই মিনিট আগে অবিশ্বাস্য জয় পেলো আকাশী-নীল জার্সিধারীরা। গ্রানাডার স্ট্রাইকার কর্নেলিয়াস স্টুয়ার্টের দারুণ লক্ষ্যভেদে আবাহনী ১-০ গোলে শেখ জামালকে হারিয়ে এই আসরে প্রথমবার তিন পয়েন্ট পেয়েছে। এছাড়া আরেক ঐতিহ্যবাহী ক্লাব মোহামেডান স্পোর্টিং ৫-১ গোলে ধসিয়ে দিয়েছে ব্রাদার্স ইউনিয়নকে।

গোপালগঞ্জের শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে শেখ জামাল প্রথমার্ধে বল দখলে একটু এগিয়ে থেকে কিছুই করতে পারেনি। আবাহনীও পারেনি আক্রমণ গড়ে গোল বের করে নিতে। 

৩৭ মিনিটে আবাহনীর জন্য দুঃসংবাদ। ১০ জনের দলে পরিণত। ফয়সাল আহমেদ ফাহিম বক্সে ঢোকার মুহূর্তে ডিফেন্ডার রিয়াদুল হাসান রাফি পেছন থেকে পা বাড়িয়ে ফেলে দেন। রেফারি দ্রুত লাল কার্ড দেখাতে ভুল করেননি। এরপর ফরোয়ার্ড রহিমউদ্দিনকে নামিয়ে ডিফেন্ডার রেজাউল করিমকে নামান  আর্জেন্টিনার কোচ ক্রুসিয়ানি। যেন রক্ষণ আরও জমাট হয়।

প্রথমার্ধের যোগ করা সময়ে আবাহনী ভালো সুযোগ পেয়েছিল। কিন্তু গোল আসেনি।

বিরতির পর আবাহনী ১০ জন নিয়ে খেই হারায়নি। আক্রমণাত্মক খেলতে থাকে। শেষ দিকে এসে সফল হয় তারা। ৮৮ মিনিটে আবাহনী এগিয়ে যায় লিগে প্রথমবারের মতো খেলা গ্রানাডার ফুটবলারের সৌজন্যে। ব্রাজিলিয়ান জোনাথনের দারুণ এক পাসে বাঁ দিক দিয়ে কর্নেলিয়াস বক্সে ঢুকে কোনাকুনি শটে জাল কাঁপান। গোলকিপার মাহফুজ হাসান প্রীতম জায়গায় দাঁড়িয়ে তেমন কিছুই করতে পারেননি। এই গ্রানাডার স্ট্রাইকার গত মৌসুমে খেলেছেন শেখ জামালেই।

দিনের অন্য ম্যাচে রাজশাহীতে মোহামেডান গোল উৎসব করে জিতেছে ব্রাদার্সের বিপক্ষে। দিয়াবাতে ও ইমানুয়েল জোড়া গোল করেছেন। অন্যটি মোজাফফরভের পা থেকে থেকে এসেছে।

মুন্সীগঞ্জে চট্টগ্রাম আবাহনী ১-১ গোলে ড্র করেছে রহমতগঞ্জের সঙ্গে।

তিন ম্যাচে একটি করে জয়, ড্র ও হারে আবাহনীর পয়েন্ট এখন চার। শেখ জামালের সমান ম্যাচে তিন পয়েন্ট সংগ্রহ। মোহামেডান ৫, ব্রাদার্স ১, চট্টগ্রাম আবাহনী ১ ও রহমতগঞ্জ ৩ পয়েন্ট অর্জন করেছে।

/টিএ/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের