ভেনেজুয়েলার ফুটবলারের দৃষ্টিনন্দন গোলে পুলিশের জয়

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ জানুয়ারি ২০২৪, ১৭:৫৩আপডেট : ১৩ জানুয়ারি ২০২৪, ১৭:৫৩

দুই পক্ষ কিছুটা সাবধানী ফুটবল খেললো। কিন্তু প্রাপ্ত সুযোগ কাজে লাগিয়ে সফল হলো শুধু পুলিশ এফসি। ভেনেজুয়েলার ফরোয়ার্ড এডওয়ার্ড মনিলোর দারুণ লক্ষ্যভেদে প্রিমিয়ার লিগে পুলিশ এফসি ১-০ গোলে হারিয়েছে শেখ রাসেলকে।

এবার শেখ জামাল ধানমন্ডি ক্লাবকে হারিয়ে লিগ শুরু করা শেখ রাসেল পরের ম্যাচে মোহামেডান স্পোর্টিং ক্লাবের বিপক্ষে ড্র করেছিল। আজ তৃতীয় ম্যাচে এসে প্রথম হার দেখলো। তিন ম্যাচে ৪ পয়েন্ট তাদের। সমান ম্যাচে ৬ পয়েন্ট পুলিশ এফসির।

কিংস অ্যারেনাতে ৫ মিনিটে এগিয়ে যেতে পারতো পুলিশ এফসি। সাহেদ মিয়ার শট পোস্টে লেগে ফিরে। ২৬ মিনিটে পুলিশের রক্ষণের ভুলে ফাঁকায় বল পেয়েছিলেন সুমন রেজা। কিন্তু তার চিপ শট বেরিয়ে যায় দূরের পোস্ট দিয়ে। 

পরের মিনিটে বক্সের ভেতর থেকে শেখ রাসেলের জাপানিজ মিডফিল্ডার কোডাই লিডারের শট আটকান আহসান হাবীব। প্রথমার্ধের শেষ দিকে পুলিশের মোরিওর বাম দিক থেকে নিচু ক্রসে পা ছোঁয়াতে পারেনি কেউই। 

অবশেষে ৬৪ মিনিটে গোলের দেখা মেলে। থ্রো ইনের পর বক্সে সতীর্থের ফ্লিক হেডে বল চলে যায় এডওয়ার্ডের পায়ে। দৃষ্টিনন্দন সাইড ভলিতে জয়সূচক গোলটি করেন ভেনেজুয়েলার এই ফরোয়ার্ড। এই গোল ধরে রেখে মাঠ ছাড়ে পুলিশ।

/টিএ/ইউএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী