মোনেম মুন্নার পথ ধরে এবার সানজিদা ইস্ট বেঙ্গলে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ জানুয়ারি ২০২৪, ১৮:৪২আপডেট : ১৫ জানুয়ারি ২০২৪, ১৯:৩১

নব্বইয়ের দশকে ভারতের ইস্ট বেঙ্গলের হয়ে মাঠ মাতিয়েছেন মোনেম মুন্না-আসলাম-রুমি ও গোলাম গাউসরা। এবার সেই ক্লাবের নারী দলের হয়ে খেলার অপেক্ষায় জাতীয় দলের ফরোয়ার্ড সানজিদা আক্তার।  এরই মধ্যে সানজিদা ভিসার জন্য আবেদনও করেছেন।

আজই দুপুরে ভারতে খেলতে গেছেন জাতীয় দলের অধিনায়ক সাবিনা খাতুন। তাদের খেলা প্রসঙ্গে বাফুফের নারী উইং কমিটির চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ বলেছেন, 'ভারতীয় নারী ফুটবল লিগে খেলার জন্য আমাদের দুজন মেয়ের কাছে প্রস্তাব আসে। এরই মধ্যে সাবিনা নারী লিগের ক্লাব কিকস্টার্ট এফসিতে খেলতে ভারতে পৌঁছে গেছে। সানজিদাকে প্রস্তাব দিয়েছে ইস্ট বেঙ্গল ক্লাব। আমরা তাকে খেলার ছাড়পত্র দিয়েছি।'

লাল-হলুদের জার্সিতে খেলতে ভারতে যাওয়ার জন্য এরই মধ্যে ভিসার আবেদনও করেছেন সানজিদা। মাহফুজা আক্তার বলেন, 'আশা করি ভিসা পেলে দ্রুতই সানজিদা ভারতে চলে যাবে।” 

ভারতীয় নারী ফুটবল লিগের পয়েন্ট টেবিলে পঞ্চম স্থানে আছে ইস্ট বেঙ্গল। ৪ ম্যাচে ১টি জয়ে ৩ পয়েন্ট তাদের। বাকি ৩টি ম্যাচেই হেরেছে ইস্ট বেঙ্গল।

৪ ম্যাচের সব ক’টিতে জয়ে ১২ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে উড়িষ্যা এফসি। সমান ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে সাবিনার ক্লাব কিকস্টার্ট এফসি।

/টিএ/এমএস/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী