ফেডারেশন কাপ

দিয়াবাতেকে ছাড়া পিছিয়ে পড়েও মোহামেডানের শুভ সূচনা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ জানুয়ারি ২০২৪, ১৭:৪১আপডেট : ১৬ জানুয়ারি ২০২৪, ১৭:৪১

শুরুতে গোল করে চট্টগ্রাম আবাহনী দারুণ কিছু করার স্বপ্ন দেখছিল। কিন্তু প্রতিপক্ষ যে আরেক ঐতিহ্যবাহী ক্লাব মোহামেডান স্পোর্টিং। দলের বড় তারকা মালির সুলেমানে দিয়াবাতেকে ছাড়াই সাদা-কালোরা ঘুরে দাঁড়িয়ে ২-১ গোলে বন্দরনগরীর দলকে হারিয়ে ফেডারেশন কাপে শুরুর ম্যাচে জয় ছিনিয়ে নিয়েছে।

মঙ্গলবার গোপালগঞ্জ শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে এই ম্যাচে দিয়াবাতেকে বিশ্রাম দিয়েছিল টিম ম্যানেজমেন্ট। তাকে ছাড়াই খেলে শুরুর দিকে মোহামেডান গোল খেয়ে যায়।

১৪ মিনিটে চট্টগ্রাম আবাহনী প্রথম গোল পায়। ফ্রি কিক থেকে নাইজেরিয়ান ফরোয়ার্ড আজিজ আবোলাজি হেডে বল জড়িয়ে দেন জালে। 

বিরতির আগে ফ্রি কিক থেকে সমতায় ফেরে মোহামেডান। সতীর্থের শট সাইড পোস্টে লেগে ফেরে। ফিরতি বলে   জাফর ইকবাল গোল শোধ দিতে ভুল করেননি।

বিরতির পর মোহামেডানের আক্রমণ আরও ধারালো হয়। ৫৫ মিনিটে মুজাফররভ গোল করে দলের জয় নিশ্চিত করেন। সানডের হেড ফিরে আসলে উজবেক মিডফিল্ডার লক্ষ্যভেদ করে দলকে তিন পয়েন্ট এনে দেন। যদিও এরপর চট্টগ্রাম আবাহনী গোল শোধে অনেক সময় পেয়েছিল। কিন্তু কাজে লাগাতে পারেনি।

/টিএ/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী