আবার বাংলাদেশের সামনে শিরোপা জয়ের হাতছানি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ জানুয়ারি ২০২৪, ১৮:২৭আপডেট : ১৬ জানুয়ারি ২০২৪, ১৮:২৭

সাফ নারী চ্যাম্পিয়নশিপের বয়সভিত্তিক আসরে বাংলাদেশের শিরোপা কম নয়। অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপের বর্তমান ট্রফি লাল-সবুজের ঘরে। এবার আরও একটি আসর মাঠে গড়ানোর অপেক্ষায়। চার জাতির টুর্নামেন্ট ২ ফেব্রুয়ারি শুরু হয়ে শেষ হবে ৮ ফেব্রুয়ারি।

সাফ অনূর্ধ্ব-১৯ নারী চ্যাম্পিয়নশিপ হবে কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ মোস্তফা কামাল স্টেডিয়ামে। অংশ নেবে বাংলাদেশ, ভারত, ভুটান ও নেপাল। আজ আনুষ্ঠানিকভাবে এর সূচিও চূড়ান্ত হয়ে গেছে।

খেলা হবে রাউন্ড রবিন পদ্ধতিতে। ২ ফেব্রুয়ারি বাংলাদেশ খেলবে নেপালের বিপক্ষে, ৪ ফেব্রুয়ারি তারা মুখোমুখি হবে ভারতের, ৬ ফেব্রুয়ারি বাংলাদেশ লড়াই করবে ভুটানের সঙ্গে। প্রতিটি ম্যাচই হবে সন্ধ্যা ৭টায়। আর ফাইনাল হবে ৮ ফেব্রুয়ারি সন্ধ্যা ৬টায়।

/টিএ/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ