রোনালদোর কাছে ফ্রান্সের চেয়ে সৌদি লিগ ‘আরও প্রতিযোগিতামূলক’

স্পোর্টস ডেস্ক
২০ জানুয়ারি ২০২৪, ০৯:৪৯আপডেট : ২০ জানুয়ারি ২০২৪, ০৯:৪৯

সৌদি আরবের ঘরোয়া ফুটবলে নাম লেখানোর পর থেকে এর স্তুতি শোনা যাচ্ছে ক্রিস্তিয়ানো রোনালদোর গলায়। প্রয়োজনে ইউরোপিয়ান লিগগুলোর সঙ্গে তুলনা করতেও ছাড়ছেন না। সর্বশেষ তেমনই এক মন্তব্যে বলেছেন, ফ্রেঞ্চ লিগ ওয়ান থেকে আরও প্রতিযোগিতামূলক সৌদি প্রো লিগ! 

এভাবে দূতিয়ালি করার কারণতো অবশ্যই আছে। গত জানুয়ারিতে লোভনীয় সব প্রস্তাবে আল নাসরে নাম লেখান তিনি। পর্তুগিজ তারকার আকস্মিক সিদ্ধান্ত জন্ম দেয় নানা আলোচনার। কারণ ফুটবলের কোনও বড় তারকা সৌদি লিগে নাম লিখিয়েছেন প্রথমবার। তার পর থেকে রোনালদো সৌদি লিগের পক্ষেই কথা বলেছেন। দুবাইয়ে গ্লোবাল সকার অ্যাওয়ার্ডসের অনুষ্ঠানে পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী বলেছেন, ‘আমার মনে হয় ফরাসি চ্যাম্পিয়নশিপ থেকে এতটা খারাপ নয় সৌদি চ্যাম্পিয়নশিপ। আমার কাছে এটা আরও প্রতিযোগিতামূলক।’

রোনালদো যেভাবে পথ দেখিয়েছেন তাকে অনুসরণ করেছেন নেইমার-বেনজিমার মতো বড় তারকারাও। একইভাবে সেনেগালের সাদিও মানে লোভনীয় বেতনের প্রস্তাবে ইউরোপ ছেড়ে আরব দেশে নাম ঠিকানা খুঁজে নিয়েছেন। অনেক দিন ধরে সৌদি লিগে খেলায় রোনালদোর কাছে এটাও জানতে চাওয়া হয়েছিল যে লিগটা কোন পর্যায়ের। তখন তিনি আরও জানান, ‘ওরা যা খুশি বলতে পারে। কিন্তু আমার মূল্যায়নটা আমার। এখানে এক বছরের মতো খেলেছি। ফলে আমি জানি কী নিয়ে কথা বলছি। আমার মনে হয় আমরা এখন ফ্রেঞ্চ চ্যাম্পিয়নশিপ থেকেও ভালো পর্যায়ে আছি। উন্নতির ধারা আমরা ধরে রাখবো।’

/এফআইআর/
সম্পর্কিত
২০৩০ বিশ্বকাপেও খেলবেন রোনালদো, বিশ্বাস পর্তুগাল কোচের
ফোর্বসের তালিকায় সবচেয়ে বেশি আয় রোনালদোর, মেসি কত নম্বরে?
রোনালদোর জোড়া গোলে আল নাসর চ্যাম্পিয়ন
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ