দুই ম্যাচের জন্য ছিটকে গেলেন সালাহ

স্পোর্টস ডেস্ক
২০ জানুয়ারি ২০২৪, ১০:২৪আপডেট : ২০ জানুয়ারি ২০২৪, ১০:৩১

চলমান আফ্রিকা কাপ অব নেশন্সে বড় চোট ধাক্কা খেলো মিশর। হ্যামস্ট্রিংয়ের ইনজুরিতে দুই ম্যাচের জন্য ছিটকে গেছেন প্রাণভোমরা ও দলটির অধিনায়ক মোহাম্মদ সালাহ। মিশর দুঃসংবাদ শুনলেও শেষ ষোলো নিশ্চিত হয়েছে সেনেগাল ও কেপ ভার্দের। 

মিশরীয় ফুটবল অ্যাসোসিয়েশন জানিয়েছে, মিশর কোয়ার্টার ফাইনালে যেতে না পারলে লিভারপুল তারকা সালাহর আপাতত ফেরার সম্ভাবনা নেই। ঘানার বিপক্ষে ২-২ ড্র হওয়া ম্যাচটিতে ৩১ বছর বয়সী প্রথমার্ধের শেষ দিকে বেঞ্চ থেকে মাঠে নেমেছিলেন। চোটের কারণে সোমবার কেপ ভার্দের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচে তার খেলা হবে না। শেষ ষোলোতে মিশর কোয়ালিফাই করলে সেটাতেও বাইরে থাকবেন তিনি। 

শুরুর দুই ম্যাচে ড্র করায় গ্রুপ ‘বি’ থেকে মিশরকে পরের পর্বে যেতে কেপ ভার্দের বিপক্ষে জিততে হবে। শেষ ষোলোর ম্যাচটা হবে ২৮ জানুয়ারি। তৃতীয় সেরা দল হিসেবেও তাদের কোয়ালিফাই করার সুযোগ আছে। এই অবস্থায় মিশরের হয়ে সালাহ খেলতে পারবেন যদি তার দল কোয়ার্টার ফাইনালে যেতে পারে। সেটার সম্ভাব্য তারিখ হতে পারে ২ কিংবা ৩ ফেব্রুয়ারি।

এদিকে, সেনেগাল ক্যামেরুনকে ৩-১ গোলে হারিয়ে এক ম্যাচ হাতে রেখেই শেষ ষোলো নিশ্চিত করেছে। বর্তমান চ্যাম্পিয়নদের শুরুতে এগিয়ে দেন ইসমালিয়া সার। ব্যবধান বাড়াতে অবদান রাখেন হাবিব দিয়ালো। প্রতিপক্ষের হয়ে জন চার্লস কাস্তেলেটো একটি গোল শোধ দিলেও তৃতীয় গোলে সেনেগালের জয় সুনিশ্চিত করেন সাদিও মানে। 

/এফআইআর/    
সম্পর্কিত
সর্বশেষ খবর
ডিএমপির দুই ডিসি পদে পরিবর্তন
ডিএমপির দুই ডিসি পদে পরিবর্তন
ফরিদপুরে ডিবি হেফাজতে তরুণের মৃত্যু, বিচার বিভাগীয় তদন্তের দাবি আসকের
ফরিদপুরে ডিবি হেফাজতে তরুণের মৃত্যু, বিচার বিভাগীয় তদন্তের দাবি আসকের
লেবাননে লড়াইয়ে সেনারা প্রস্তুত: ইসরায়েলি সেনাপ্রধান
লেবাননে লড়াইয়ে সেনারা প্রস্তুত: ইসরায়েলি সেনাপ্রধান
সব জেলা গোপালগঞ্জ হলে শেখ হাসিনাকে পালাতে হতো না: আশরাফ উদ্দিন
সব জেলা গোপালগঞ্জ হলে শেখ হাসিনাকে পালাতে হতো না: আশরাফ উদ্দিন
সর্বাধিক পঠিত
আলোচিত ৩ ইউপির কী নাম রাখতে বললেন প্রধানমন্ত্রী, যা জানালেন প্রতিমন্ত্রী
আলোচিত ৩ ইউপির কী নাম রাখতে বললেন প্রধানমন্ত্রী, যা জানালেন প্রতিমন্ত্রী
‘লক্করঝক্কর’ বাসের শহরে চলবে ২৫০০ কোটির ইলেকট্রিক বাস 
‘লক্করঝক্কর’ বাসের শহরে চলবে ২৫০০ কোটির ইলেকট্রিক বাস 
মাজারের ডেগে হাত দিয়ে কপাল পুড়লো ডিসি সারওয়ারের
মাজারের ডেগে হাত দিয়ে কপাল পুড়লো ডিসি সারওয়ারের
গ্রাহকদের নতুন করে যে বার্তা দিলো ইসলামী ব্যাংক
গ্রাহকদের নতুন করে যে বার্তা দিলো ইসলামী ব্যাংক
পাকিস্তানকে হারিয়ে বিশ্বকাপে বাংলাদেশের ইতিহাস
পাকিস্তানকে হারিয়ে বিশ্বকাপে বাংলাদেশের ইতিহাস