জর্ডানকে অঘটন ঘটাতে দিলো না দক্ষিণ কোরিয়া

স্পোর্টস ডেস্ক
২০ জানুয়ারি ২০২৪, ২১:৫২আপডেট : ২০ জানুয়ারি ২০২৪, ২১:৫২

একদিন আগে এশিয়া কাপের ফেভারিট জাপানকে হারিয়ে অঘটন ঘটিয়েছিল ইরাক। আরেকটু হলে জর্ডানও চমক দেখাতে পারতো। কিন্তু ইনজুরি টাইমের আত্মঘাতী গোলে বড় বাঁচা বেঁচে গেলো দক্ষিণ কোরিয়া। শনিবার দোহায় দুই দলের ম্যাচটি ২-২ গোলে ড্র হয়েছে।

পার্ক ইয়ং-উ’র আত্মঘাতী গোল ও ইয়াজান আল নাইমাতের স্ট্রাইক সন হিউং মিনের নবম মিনিটের পেনাল্টি গোলকে বিফলে পরিণত করে জর্ডান।

কিন্তু ইনজুরি টাইমের প্রথম মিনিটে ইয়াজান আল-আরব নিজের জালে বল জড়ালে ইয়ুর্গেন ক্লিন্সম্যানের কোরিয়ানরা পয়েন্ট উদ্ধার করে।

জিতলে ‘ই’ গ্রুপ থেকে এক ম্যাচ আগেই নকআউটে ওঠার সুযোগ ছিল দুই দলের সামনে। প্রথম ম্যাচে বাহরাইনকে ৩-১ গোলে হারায় দক্ষিণ কোরিয়া। বৃহস্পতিবার তারা শেষ গ্রুপ ম্যাচে লড়বে মালয়েশিয়ার বিপক্ষে। শেষ ষোলোতে ওঠার হাতছানি এখনও তাদের সামনে।

মালয়েশিয়াকে ৪-০ গোলে হারিয়ে টুর্নামেন্ট শুরু করেছিল জর্ডান। শেষ ম্যাচে তারা খেলবে বাহরাইনের বিপক্ষে। 

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী