মুন্না-রুমিদের ক্লাবে খেলতে বুধবার ভারতে যাচ্ছেন সানজিদা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ জানুয়ারি ২০২৪, ১৮:৩১আপডেট : ২৩ জানুয়ারি ২০২৪, ১৮:৩১

ভারতের নারী ফুটবল লিগে খেলতে আগেই বেঙ্গালুরুর দলে খেলতে গেছেন বাংলাদেশ অধিনায়ক সাবিনা খাতুন। আগামীকাল বুধবার তার অভিষেক হতে পারে। সাবিনার পাশাপাশি আরেক ফরোয়ার্ড সানজিদা আক্তারও যাচ্ছেন লিগে খেলতে। আজই ভারতের ভিসা হয়েছে তার। কলকাতার ঐতিহ্যবাহী ক্লাব ইস্ট বেঙ্গলের হয়ে খেলতে আগামীকাল বুধবার তার ঢাকা ছাড়ার কথা রয়েছে।

সানজিদার প্রথম ম্যাচ ২৯ জানুয়ারি। এই প্রথমবার দেশের বাইরে লিগে খেলতে যাচ্ছেন তিনি। ইস্ট বেঙ্গলের মতো দলে খেলতে পেরে দারুণ খুশি। ভিসা পাওয়ার পর আজ বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘অবশেষে আমি ভিসা পেয়েছি। কালই যাচ্ছি কলকাতায়। ওখান থেকে গোয়ায় যাবো। আসলে আমি অনেক খুশি। দেশের বাইরে খেলাটা স্বপ্নের মতো ছিল। তা পূরণ হতে যাচ্ছে।’

এই ইস্ট বেঙ্গল ক্লাবে ৯০ দশকে খেলেছেন মোনেম মুন্না, শেখ মো. আসলাম ও রিজভী করিম রুমি ও গোলাম গাউসের মতো খেলোয়াড়রা। ছেলেদের দলে খেলে তারা সুনাম কুড়িয়েছেন। এবার সানজিদার পালা। এজন্য চ্যালেঞ্জ অনুভব করছেন সাফজয়ী ফুটবলার, ‘মুন্না ভাইরা সেখানে খেলে সুনাম কুড়িয়েছেন। আমিও চেষ্টা করবো তাদের মতো কিছু করার। সবাই আমার জন্য দোয়া করবেন।’

/টিএ/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের