শেষ ষোলোতেই রেকর্ড সাতবারের চ্যাম্পিয়ন মিসরের বিদায় 

স্পোর্টস ডেস্ক
২৯ জানুয়ারি ২০২৪, ১২:২২আপডেট : ২৯ জানুয়ারি ২০২৪, ১২:২৩

প্রাণভোমরা মোহাম্মদ সালাহ আগেই ছিটকে গেছেন। তার দল মিসরও বেশি দূর যেতে পারেনি আফ্রিকা কাপ অব নেশন্সে। রেকর্ড সাতবারের চ্যাম্পিয়নদের বিদায় নিশ্চিত হয়েছে শেষ ষোলোতে। পেনাল্টি শুটআউটে ডিআর কঙ্গোর কাছে ৮-৭ গোলে হেরেছে ফারাওরা।  

প্রাণভোমরা সালাহ ছিটকে গেলেও একটা সম্ভাবনা ছিল ফেরার। মিসর ফাইনালে যেতে পারলেই সেটা সম্ভব হতো। কিন্তু বার বার পেনাল্টি শুটআউটকে অভ্যাসে পরিণত করা মিসরের শেষ রক্ষা হয়নি। ২০২১ সালের ফাইনালেও সেনেগালের কাছে শুটআউটে হেরেছিল তারা।   

নির্ধারিত সময়ের খেলা ১-১ গোলে সমতায় ছিল। অতিরিক্ত সময়ে হেরফের হয়নি ম্যাচের। শুটআউটেও সমতা ছিল ৭-৭ গোলে। তার পর দুই দলের গোলকিপার গোল করতে নামলে মিসরের মোহাম্মদ আবু গাবাল শট মারেন ক্রসবারের ওপর দিয়ে। কিন্তু কঙ্গোর গোলকিপার আর কোনও ভুল করেননি। উইনিং স্পট কিকে নিশ্চিত করেছেন জয়। 

উত্তেজনাকর ম্যাচে ৩৭ মিনিটে শুরুতে কঙ্গোকে এগিয়ে দিয়েছিলেন মেসচেক এলিয়া। প্রথমার্ধের যোগ হওয়া সময়ে সমতা ফেরান মিসরের মোস্তফা মোহাম্মদ। অতিরিক্ত সময়ে ফাউল করে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন মিসরের মোহাম্মদ হামদি। তাতে দশ জনের দলে পরিণত হয়ে পড়ে মিশর।    

কোয়ার্টার ফাইনালে কঙ্গোর প্রতিপক্ষ গিনি। তারা শেষ ষোলোয় ইকুয়াটোরিয়াল গিনিকে ১-০ গোলে হারিয়েছে। 

/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের