ডিফেন্ডিং চ্যাম্পিয়ন সেনেগালকে বিদায় করেছে আইভরিকোস্ট

স্পোর্টস ডেস্ক
৩০ জানুয়ারি ২০২৪, ১৩:১৪আপডেট : ৩০ জানুয়ারি ২০২৪, ১৩:১৪

বেশি দিন আগের কথা নয়। এক সপ্তাহ আগেও আফ্রিকা কাপ অব নেশন্সের গ্রুপ পর্ব থেকে ছিটকে যাওয়ার শঙ্কায় ছিল স্বাগতিক আইভরিকোস্ট। সেই দলটা এবার চমক দেখালো শেষ ষোলোয়। নাটকীয় ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন সেনেগালকে পেনাল্টিতে হারিয়ে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে তারা।  

অথচ গ্রুপ পর্বে বাজে রেকর্ড ছিল আইভরিয়ানদের। ইকুয়াটোরিয়াল গিনির কাছে ৪-০ গোলে হারটা ছিল ঘরের মাঠে তাদের সবচেয়ে শোচনীয় পরাজয়ের রেকর্ড। তার পর তো চতুর্থ সেরা তৃতীয়স্থান ধরে জায়গা করে নেয় নকআউটে।

গ্রুপ পর্বের বাজে পারফরম্যান্সে ঘটনাবহুল থেকেছে তাদের অভ্যন্তরীণ ফুটবলও। ফরাসি কোচ জঁ লুই গ্যাসেকে ছাঁটাই করে সহকারী কোচ ও সাবেক খেলোয়াড় ইমার্সে ফায়েকে নিয়োগ দেয় তারা।

এসবের পরও আইভরিয়ানরা সর্বোচ্চটা নিংড়ে দিয়ে খেলেছে। ৪ মিনিটে হাবিব দিয়ালোর গোলে এগিয়ে গিয়েছিল সেনেগাল। তার পর আর ব্যবধান বাড়াতে পারেনি তারা। যার মাশুল দিয়েছে শেষ দিকে। ৮৬ মিনিটে ফ্র্যাঙ্ক কেসির গোলে সমতা ফেরায় স্বাগতিক দল। তার আগে সেনেগাল তারকা মানে অল্পের জন্য লাল কার্ড পাওয়া থেকে বেঁচেছেন।  অতিরিক্ত সময়ে খেলা গড়ালে সেখানেও ব্যবধানে হেরফের করতে পারেনি কেউ। তার পর স্নায়ুক্ষয়ী শুটআউটে আইভরিকোস্ট ম্যাচ জিতে নেয় ৫-৪ গোলে।  

কোয়ার্টার ফাইনালে তাদের প্রতিপক্ষ মালি ও বুরকিনা ফাসোর মধ্যকার বিজয়ী দলের কেউ।

/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের