মেসির বিপক্ষে খেলা হচ্ছে না রোনালদোর 

স্পোর্টস ডেস্ক
০১ ফেব্রুয়ারি ২০২৪, ০৯:৪৮আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২৪, ০৯:৪৮

ক্রিস্তিয়ানো রোনালদো ইনজুরিতে পড়ায় একটা শঙ্কা ছিল। সেই শঙ্কাই সত্যি হলো শেষ পর্যন্ত। কাফ ইনজুরিতে লিওনেল মেসির ইন্টার মায়ামির বিপক্ষে খেলা হচ্ছে না আল নাসর তারকার। সৌদি ক্লাবটির কোচ লুই কাস্ত্রো সংবাদ সম্মেলনে নিশ্চিত করেছেন তা। 

সংবাদ সম্মেলনে লুই কাস্ত্রো জানিয়েছেন, ‘ক্রিস্তিয়ানো তার রিকোভারির চূড়ান্ত পর্যায়ে আছেন। আশা করছি, আগামী কয়েক দিনের মধ্যে দলের হয়ে সে অনুশীলন শুরু করতে পারবে। তবে আসন্ন ম্যাচে সে থাকতে পারবে না।’

প্রায় এক দশক ইউরোপিয়ান ক্লাব ফুটবল দাপিয়ে বেড়ানো দুই মহাতারকার শেষ ক্লাব দ্বৈরথ ধরা হচ্ছিলো এই ম্যাচ। রোনালদো না খেললেও আল নাসর-ইন্টার মায়ামির ম্যাচটা হতে যাচ্ছে রিয়াদের কিংডম অ্যারেনায়। প্রাক মৌসুমের প্রস্তুতিমূলক ম্যাচে বৃহস্পতিবার রাত ১২টায় মুখোমুখি হবে দুই দল। 

সৌদি আরবে আগের প্রীতি ম্যাচে মেসির ইন্টার মায়ামি অবশ্য হার দেখেছে। আল হিলালের কাছে হেরেছে ৪-৩ গোলে। সৌদি লিগে আল হিলালের পর দ্বিতীয়স্থানে থাকা আল নাসর ৩০ ডিসেম্বরের পর কোনও ম্যাচ খেলেনি। 

/এফআইআর/  
সম্পর্কিত
একা একা অনুশীলন করলেন মেসি
বিশ্বকাপে প্রথম ম্যাচে খেলবেন মেসি
চতুর্থ শিরোপার ইঙ্গিত দিচ্ছে মেসির রুম নম্বর?
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের