‘আমরা তো রোহিঙ্গা নই, দেশকে আমাদের কিছু দিতে হবে’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ ফেব্রুয়ারি ২০২৪, ১৭:২৩আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২৪, ১৭:২৫

জাতীয় নারী দল নিয়ে কাজ করছিলেন সাইফুল বারী টিটু। এবার বয়সভিত্তিক দল নিয়ে প্রথম পরীক্ষায় নামতে যাচ্ছেন জাতীয় দলের সাবেক মিডফিল্ডার। সেই পরীক্ষার নাম অনূর্ধ্ব-১৯ সাফ নারী চ্যাম্পিয়নশিপ।  

২০২১ সালে সাফ অনূর্ধ্ব-১৯ নারী চ্যাম্পিয়নশিপের প্রথম আসরেই চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ। দুই বছর পর কাল শুক্রবার থেকে শুরু হতে যাওয়া দ্বিতীয় আসরে লাল-সবুজদের শিরোপা ধরে রাখার চ্যালেঞ্জ। চার জাতি টুর্নামেন্টে প্রথম ম্যাচেই স্বাগতিকদের প্রতিপক্ষ নেপাল। কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ মোস্তফা কামাল স্টেডিয়ামে সন্ধ্যা ৭টায় শুরুর ম্যাচ জিতে এগিয়ে যাওয়ার পথটা সুগম করে রাখতে চায় বাংলাদেশ।

প্রথমেই চ্যালেঞ্জিং টুর্নামেন্ট থাকায় নিজের সব অভিজ্ঞতা ঢেলে দিতে চান কোচ সাইফুল বারী টিটু। সংবাদ সম্মেলনে বলেছেন, ‘ম্যাচের অবস্থা বুঝে কৌশল নির্ধারণে কোচের ভূমিকা থাকে। হয়তো আমার অভিজ্ঞতা এখানে কাজে লাগতে পারে। তবে কাজটা মূলত ফুটবলারদের। তাদের খেলার ওপরই নির্ভর করে কোচ সফল হবেন কিনা।’

সাফ অনূর্ধ-১৯ টুর্নামেন্টে বাংলাদেশকে গত আসরে চ্যাম্পিয়ন করেছিলেন  কোচ গোলাম রব্বানী ছোটন। ছোটনের জায়গায় টিটুর জন্য এবার চ্যালেঞ্জটা বেশি। টিটু অবশ্য বিষয়টা সেভাবে দেখছেন না, ‘চ্যালেঞ্জের কিছু নেই। আমরা এ দেশের নাগরিক, দেশকে কিছু দেওয়া দরকার। আমরা রোহিঙ্গা নই, দেশ আমাদের থাকতে দিয়েছে, এখানেই আমাদের জন্ম। দেশকে আমাদের কিছু দিতে হবে; এটা খেলোয়াড়দের মনে রাখলেই হবে। ’

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দলের অধিনায়ক আফইদা খন্দকার আগের কথার পুনরাবৃত্তি করে বলেছেন, ‘প্রথম ম্যাচটি গুরুত্বপূর্ণ। নেপালের বিপক্ষে জিতে আমরা ফাইনালের পথে থাকতে চাই। সেই লক্ষ্যেই মাঠে খেলবো।’

সংবাদ সম্মেলনে বাকি তিন দল নেপাল, ভারত ও ভুটানও আত্মবিশ্বাসী কণ্ঠে কথা বলেছে। এর মধ্যে নেপাল ও ভারত তো শিরোপার জন্য লড়াইয়ের ইঙ্গিতও দিয়ে রেখেছে।

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
‘অলিম্পিক’ গোল করে ম্যাচসেরা ঋতুপর্ণা যা বললেন
নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ 
ঋতুপর্ণার অলিম্পিক গোল, সমতায় ফিরে প্রথমার্ধ শেষ বাংলাদেশের
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী