মেসিকে নিয়ে শঙ্কার কথা উড়িয়ে দিলেন মায়ামি কোচ

স্পোর্টস ডেস্ক
০৩ ফেব্রুয়ারি ২০২৪, ১৪:১৪আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২৪, ১৪:১৪

রিয়াদে আল নাসরের বিপক্ষে একেবারে শেষ দিকে মাঠে নেমেছিলেন লিওনেল মেসি। পরে জানা যায় হ্যামস্ট্রিংয়ের ইনজুরিতে ভুগছিলেন তিনি। চোট থাকায় স্বাভাবিকভাবেই পরের ম্যাচ নিয়ে তৈরি হয় শঙ্কা। ইন্টার মায়ামি কোচ টাটা মার্টিনো অবশ্য সেসব শঙ্কা উড়িয়ে দিচ্ছেন। তিনি বলেছেন, রবিবার হংকং একাদশের বিপক্ষে পরবর্তী ম্যাচে খেলার সম্ভাবনা আছে আর্জেন্টাইন তারকার। 

আল নাসরের কাছে ৬-০ গোলে বিধ্বস্ত হওয়া ম্যাচে মেসি মাঠে নামেন ৮৩ মিনিটে। প্রাক মৌসুমে আগের তিন ম্যাচেই অবশ্য শুরু থেকে খেলেছেন তিনি। তার চোট নিয়ে মায়ামি কোচ বলেছেন, ‘আমরা চাই মেসি যতটা সম্ভব খেলুক। আমরা খেলোয়াড়দের মূল্যায়ন করি সব সময়। এটা আশা রাখছি মেসি হয়তো বেশিরভাগ সময় মাঠে থাকতে পারবে। কালকে অনুশীলনে সর্বশেষ অবস্থা দেখবো। কিন্তু রবিবার তার খেলার সম্ভাবনা বেশি।’

প্রাক মৌসুমে এখনও জয়হীন ইন্টার মায়ামি। ৪ ম্যাচে গোলও হজম করেছে ১১টি। তাতে মেজর লিগ সকারের প্রস্তুতিটা আদর্শ হয়নি। ২১ ফেব্রুয়ারি লিগে ঘরের মাঠে তাদের প্রথম ম্যাচ রিয়াল সল্ট লেকের বিপক্ষে। কোচ অবশ্য জয় আশা করছেন রবিবার, ‘প্রাক মৌসুমে চার ম্যাচে জয় পাইনি আমরা। কিন্তু এই অবস্থা থেকে আমাদের বের হতে হবে। রবিবার জয়ই আমাদের মূল লক্ষ্য।’

/এফআইআর/ 
সম্পর্কিত
একা একা অনুশীলন করলেন মেসি
বিশ্বকাপে প্রথম ম্যাচে খেলবেন মেসি
চতুর্থ শিরোপার ইঙ্গিত দিচ্ছে মেসির রুম নম্বর?
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে