প্রথম ম্যাচেই চট্টগ্রাম আবাহনীর কাছে হার দেখলেন মিন্টু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ ফেব্রুয়ারি ২০২৪, ১৭:৩৯আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২৪, ১৭:৩৯

হেড কোচ ছাড়াই প্রিমিয়ার লিগে আগের ম্যাচে ব্রাদার্স ইউনিয়নকে হারিয়েছিল শেখ জামাল। জুলফিকার মাহমুদ মিন্টু হেড কোচ হয়ে আসার পর টিম ম্যানেজমেন্টের প্রত্যাশা বেড়ে গিয়েছে। তার অধীনে আজ শনিবার ছিল ফাহিম-আবদুল্লাহদের প্রথম ম্যাচ। তবে চট্টগ্রাম আবাহনীর বিপক্ষে সফল হতে পারেনি শেখ জামাল। ডাগ আউটে দাঁড়িয়ে হার দেখেছে মিন্টুর দল। চট্টগ্রামের দলটি ২-০ গোলে তাদের হারিয়ে মৌসুমের প্রথম জয় তুলে নিয়েছে।

গোপালগঞ্জের শেখ ফজলুল হক মণি স্টেডিয়ামে প্রথমার্ধে শেখ জামাল সুযোগ পেয়েও গোল করতে পারেনি ফিনিশারদের ব্যর্থতায়। সাজ্জাদ-ফাহিমরা প্রতিপক্ষের সীমানায় বল নিয়ে গেলেও গোলকিপারের বড় পরীক্ষা নিতে পারেননি।

বিরতির আগে ফাহিম পোস্টে বল জড়ালেও রেফারি আগেই অফসাইডের বাঁশি বাজান। দ্বিতীয়ার্ধে বন্দরনগরীর দল দারুণ পারফরম্যান্স দেখায়। আক্রমণে এগিয়ে দুটি গোলও আদায় করে নেয়।

৫০ মিনিটে গোল পেতে পারতো চট্টগ্রাম আবাহনী। বদলি রিয়াজের নিচু ক্রসে ডেভিড ইফেগুয়ে পোস্টের সামনে থেকে ঠিকঠাক পা ছোঁয়াতে পারেননি। তার নেওয়া শট গোলকিপার পা দিয়ে প্রতিহত করে দলকে বাঁচিয়ে দেন। ফিরতি শটও গোলকিপার প্রীতম তালুতে জমা নেন। একটু পর রিয়াজের শট পোস্টের বাইরে দিয়ে যায়।

৩ মিনিট পর চট্টগ্রাম আবাহনী সফল হয়। নিজের সাবেক ক্লাবের বিপক্ষে গোল পান মান্নাপ রাব্বি। একক প্রচেষ্টায়  ডিফেন্ডারদের কাটিয়ে বক্সে ঢুকে গোলকিপারের পাশ দিয়ে নিঁখুতভাবে নিশানাভেদ করেন এই মিডফিল্ডার। গোল করে মান্নাফ রাব্বির উল্লাস ছিল বেশ সাদামাটা।

গোল শোধে শেখ জামাল কম চেষ্টা করেনি। হিগো লেইতে-সাজ্জাদ-ফাহিমরা পারেননি সমতা আনতে। বরং ৯০ মিনিটে ফ্রি-কিক থেকে ডেভিড ইফেগুই গোল করে শেখ জামালের বিপক্ষে জয় আরও সুনিশ্চিত করেন।

লিগে ৬ ম্যাচে চতুর্থ হারে আগের ৬ পয়েন্ট নিয়ে শেখ জামাল আছে ষষ্ঠ স্থানে। সমান ম্যাচে চট্টগ্রাম আবাহনী প্রথম জয়ে ৬ পয়েন্টে গোলগড়ে অষ্টম স্থানে উঠে এসেছে।

/টিএ/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের