সৌদিতে ক্যাম্পের পর আগে কুয়েতে ফিলিস্তিনের মুখোমুখি হবে বাংলাদেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ ফেব্রুয়ারি ২০২৪, ১৫:১০আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২৪, ১৫:১৫

বিশ্বকাপ বাছাই ফুটবলে বাংলাদেশের সামনের ম্যাচের সূচিতে পরিবর্তন এসেছে। আগামী ২১ মার্চ ঢাকায় ফিলিস্তিনের বিপক্ষে হোম ম্যাচ হওয়ার কথা ছিল। তা এখন বদলে  বাংলাদেশই এই তারিখে অ্যাওয়ে ম্যাচ খেলবে। কুয়েতে সেদিন খেলে ঢাকায় এসে ২৬ মার্চ কিংস অ্যারেনাতে হোম ম্যাচ ম্যাচ খেলবে লাল-সবুজ দল। দুটি ম্যাচকে সামনে রেখে ১৫ দিনের জন্য সৌদি আরবে আবাসিক ক্যাম্প করতে যাচ্ছে হাভিয়ের কাবরেরার দল।

রবিবার (৪ জানুয়ারি) জাতীয় টিমস কমিটির সভা শেষে চেয়ারম্যান ও বাফুফের অন্যতম সহ-সভাপতি কাজী নাবিল আহমেদ এমনই তথ্য দিয়েছেন।

আগামী ২৪ ফেব্রুয়ারির পর থেকে প্রিমিয়ার লিগে আপাতত ম্যাচ হবে না। এরপরের দিন জাতীয় দল ঘোষণা হবে। তবে ঢাকায় কোনও অনুশীলন হবে না। খেলোয়াড়দের বিশ্রাম দেওয়া হবে। কয়েকদিন বিশ্রামের পর ২ মার্চ থেকে জাতীয় দল সৌদি আরবের তায়েফ সিটির কিং ফাহাদ স্পোর্টস কমপ্লেক্সে আবাসিক ক্যাম্প শুরু করবে। ১৫ মার্চ পর্যন্ত সেখানে ক্যাম্প করে সেদিনই কুয়েত যাবে দল। ২১ মার্চ কুয়েতের মাঠে বিশ্বকাপ বাছাইয়ে ফিলিস্তিনের বিপক্ষে খেলবে জামাল ভূঁইয়ারা।

মূলত ফিলিস্তিনের অনুরোধের কারণে হোমে নয়, অ্যাওয়ে ম্যাচ আগে খেলতে যাচ্ছে বাংলাদেশ। নিজেদের মাঠে খেলার সুযোগ নেই ফিলিস্তিনের। তাই তাদের এবারের হোম ভেন্যু কুয়েতে।

/টিএ/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী