লিভারপুলকে হারিয়ে শিরোপার আশা বাঁচিয়ে রাখলো আর্সেনাল

স্পোর্টস ডেস্ক
০৫ ফেব্রুয়ারি ২০২৪, ০৯:২৯আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২৪, ১২:৫৮

ইংলিশ প্রিমিয়ার লিগের শীর্ষ দুই দলের লড়াই জমজমাট হলো না। এক নম্বরে থাকা লিভারপুলকে সহজেই হারালো আর্সেনাল। রবিবার ৩-১ গোলে জিতে অলরেডদের সঙ্গে ব্যবধান দুই পয়েন্টে নামিয়ে শিরোপার দৌড়ে ভালোভাবে যোগ দিলো গানাররা।

সতীর্থের শট লিভারপুল গোলকিপার আলিসনের গায়ে লেগে ফিরে এলে বুকায়ো সাকা ঠাণ্ডা মাথায় লক্ষ্যভেদ করেন ১৪তম মিনিটে। কিন্তু দারুণ খেলেও লিড ধরে রাখতে পারেনি আর্সেনাল। হাফ টাইমে যাওয়ার মুহূর্তে গ্যাব্রিয়েলের আত্মঘাতী গোল হয়।

তবে দ্বিতীয়ার্ধে আলিসন ও ভার্জিল ফন ডাইকের ভুলে গোল খায় লিভারপুল। ৬৭তম মিনিটে গ্যাব্রিয়েল মার্তিনেল্লিকে গোলের সুযোগ করে দেন তারা দুজন। আলিসন এগিয়ে এলেও ফন ডাইক সামনে থাকায় বল বিপদমুক্ত করতে পারেননি।

আর ঘুরে দাঁড়াতে পারেনি লিভারপুল। বরং ইনজুরি টাইমে আলিসনের পায়ের ফাঁক গলে জালে বল জড়ান লিয়ান্দ্রো ট্রসার্ড। লিভারপুল ম্যাচ শেষ করেছে ১০ জন নিয়ে। ৮৮ মিনিটে ইব্রাহিম কোনাতে লাল কার্ড দেখেন।

মৌসুমের দ্বিতীয় হারে ৫১ পয়েন্ট নিয়ে শীর্ষেই আছে লিভারপুল। ৪৯ পয়েন্ট নিয়ে দুই নম্বরে আর্সেনাল।

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী