২০২৬ বিশ্বকাপ

মেক্সিকো সিটিতে শুরু, নিউ জার্সিতে ফাইনাল

স্পোর্টস ডেস্ক
০৫ ফেব্রুয়ারি ২০২৪, ১০:০৯আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২৪, ১০:১০

আগামী বিশ্বকাপ শুরু হতে এখনও আড়াই বছর বাকি। তিন দেশের যৌথ আয়োজনে হতে যাওয়া এই টুর্নামেন্টে লড়বে ৪৮ দল। এরই মধ্যে রবিবার বিশ্বকাপ সূচি চূড়ান্ত করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা।

২০২৬ সালের ১৯ জুলাই নিউ জার্সির ইস্ট রাদারফোর্ডে মেটলাইফ স্টেডিয়ামে হবে ফাইনাল। ১১ জুন মেস্কিকো সিটির আজটেকা স্টেডিয়ামে প্রথম ম্যাচ খেলবে স্বাগতিকরা। পরের দিন অন্য দুই আয়োজক কানাডা ও যুক্তরাষ্ট্র নিজ দেশে প্রথম ম্যাচ খেলবে।

যুক্তরাষ্ট্র লস অ্যাঞ্জেলস ও সিয়াটলে তাদের গ্রুপের সবগুলো ম্যাচ খেলবে। টরোন্টো ও ভ্যানকুভারে প্রথম পর্বের ম্যাচ খেলবে কানাডা। জাপোপান ও মেক্সিকো সিটিতে গ্রুপ ম্যাচে লড়বে মেক্সিকানরা।

১৯৭০ ও ১৯৮৬ সালের পর মেক্সিকো এনিয়ে তৃতীয়বার বিশ্বকাপ আয়োজন করতে যাচ্ছে। বিশ্ব আসর এই প্রথমবার বসতে যাচ্ছে কানাডাতে। বাকি ৪৫ দল চূড়ান্ত হবে বাছাইপর্ব শেষে।

৯ জুলাই কোয়ার্টার ফাইনাল হবে ফক্সবোরোর জিলেট স্টেডিয়ামে। পরের দিন ইঙ্গলউডের সোফি স্টেডিয়ামে হবে দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল। ১১ জুলাই মায়ামি গার্ডেন্স ও কানসাস সিটিতে হবে শেষ আটের বাকি দুই ম্যাচ।

১৪ ও ১৫ জুলাই আর্লিংটন ও আটলান্টায় হবে সেমিফাইনাল। তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ হবে ১৮ জুলাই মায়ামি গার্ডেন্সে।

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের