হংকংয়ে খেলতে না পারার ব্যাখ্যা দিয়েছেন মেসি

স্পোর্টস ডেস্ক
০৬ ফেব্রুয়ারি ২০২৪, ১৬:১১আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২৪, ১৬:১৫

হংকংয়ে ইন্টার মায়ামির সঙ্গে সফর করলেও প্রীতি ম্যাচে খেলা হয়নি লিওনেল মেসির। তাতে বেশ ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে দেশটির সরকার। বিশ্বকাপজয়ী তারকা না থাকায় দেশটির সরকারের পক্ষ থেকে হতাশাও প্রকাশ করা হয়েছে। ওই ম্যাচে মেসি কেন খেলতে পারেননি মঙ্গলবার সেসবের ব্যাখ্যা দিয়েছেন সংবাদ সম্মেলনে।

বেঞ্চে থাকার পরেও মেসি না খেলায় হংকংয়ের দর্শকরা ভীষণ ক্ষুব্ধ হয়েছিলেন। কারণ, সরকারিভাবে দ্য মেজর স্পোর্টস ইভেন্টস কমিটি (এমএসইসি) এই ম্যাচটির জন্য ১৫ মিলিয়ন হংক ডলার অর্থায়নের অনুমোদন করেছিল। তার সঙ্গে ভেন্যুর জন্য অনুদান ছিল ১ মিলিয়ন হংক ডলার। মেসিকে না পেয়ে ম্যাচের সময়ই ‘রিফান্ড’ বলে চেঁচিয়েছেন দর্শকরা। মঙ্গলবার মেসি দুঃখপ্রকাশ করে বলেছেন, ‘এটা সত্যি দুর্ভাগ্যজনক আমি হংকংয়ে খেলতে পারিনি। ফুটবলে দুর্ভাগ্যজনকভাবে এমনটা হয়ে থাকে। ম্যাচ এমন পরিস্থিতি তৈরি হয় যখন অনেক সময় খেলা সম্ভব হয় না।’

অনেক দূরে সফর করলে সেখানে খেলার ভীষণ আগ্রহ থাকে ৮ বারের ব্যালন ডি’অর জয়ীর। সেই কথা উল্লেখ করে তিনি বলেছেন, ‘এসব ম্যাচে আমি অংশগ্রহণ করতে ভীষণ উন্মুখ হয়ে থাকি। কারণ এত দূর সফর করে যেহেতু আসা, লোকজনও আমাদের খেলা দেখতে চায়। আশা করবো, পরে এখানে এসে হংকংয়ে যেন একটা ম্যাচ খেলতে পারি।’

হংকংয়ে না খেললেও ৩৬ বছর বয়সী সৌদি আরবে বৃহস্পতিবার শেষ দিকে বদলি হয়ে ৬ মিনিট খেলেছিলেন। ওই প্রসঙ্গে তিনি জানান, ‘আমি তখন নেমেছি নিজের অবস্থা দেখার জন্য। তার পর একটি এমআরআই করি সেখানে দেখা যায় আমারে পেশি ফুলে আছে।’

হংকংয়ের পর মেসিদের পরবর্তী প্রীতি ম্যাচ বুধবার জাপানি ক্লাব ভিসেল কোবের বিপক্ষে। জাপানের ওই ম্যাচে নিজের অংশগ্রহণ নিয়ে মেসি নিশ্চয়তা দিতে পারেননি, ‘আমি এখনও জানি না খেলতে পারবো কিনা। আগের তুলনায় অনেক ভালোবোধ করছি। তবে আমি খেলতে চাই।’

/এফআইআর/
সম্পর্কিত
একা একা অনুশীলন করলেন মেসি
বিশ্বকাপে প্রথম ম্যাচে খেলবেন মেসি
চতুর্থ শিরোপার ইঙ্গিত দিচ্ছে মেসির রুম নম্বর?
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ