নেপালকে উড়িয়ে ফাইনালে বাংলাদেশের সামনে ভারত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ ফেব্রুয়ারি ২০২৪, ১৮:০৩আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২৪, ১৮:০৩

সাফ অনূর্ধ্ব-১৯ নারী চ্যাম্পিয়নশিপে আগেই ফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ। আজ তাদের প্রতিপক্ষ চূড়ান্ত হয়েছে। তারা শিরোপা নির্ধারণী ম্যাচে পেয়েছে শক্তিশালী ভারতকে। 

মঙ্গলবার লিগ পর্বের শেষ ম্যাচে নেপালকে ৪-০ গোলে হারিয়ে ভারত ফাইনাল নিশ্চিত করেছে। বৃহস্পতিবার শিরোপা ধরে রাখার মিশনে বাংলাদেশ মুখোমুখি হবে তারা।

তিন ম্যাচে ভারত ৬ পয়েন্ট নিয়ে ফাইনাল খেলবে। এক ম্যাচ কম খেলে আগেই ফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ। আর নেপাল তিন ম্যাচে তিন পয়েন্ট নিয়ে বিদায় নিয়েছে।

মঙ্গলবার কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ মোস্তফা কামাল স্টেডিয়ামে নেপালের ওপর চড়াও হয়ে খেলতে থাকে ভারত। কিন্তু প্রথমার্ধে তাদের গোল দিতে দেয়নি নেপাল।

বিরতির পরই এসেছে চার গোল। ম্যাচ ঘড়ির ৫৪ মিনিটে ভারত গোল করে এগিয়ে যায়। সিবানি দেবির ক্রসে নেহা দৌড়ে এসে প্রায় গোললাইনের কাছাকাছি পৌঁছে বাঁ পায়ের কোনাকুনি শটে দ্বিতীয় পোস্ট দিয়ে জড়িয়ে দেন জালে।

৮০ মিনিটে ব্যবধান দ্বিগুণ হয়। ববিতা কুমারির পাসে নেহা বক্সের বাইরে থেকে বুলেট গতির শটে গোলকিপারের অনেক ওপর দিয়ে জাল কাঁপান।

৫ মিনিট পর সিবানি দিবানির প্রায় লাইন থেকে দারুণ ক্রসে ফাঁকায় দাঁড়িয়ে থাকা নম্বর নাইন সুলানজানা হেডে দলকে তৃতীয় গোল উপহার দেন।

যোগ করা সময়ে নেহার ক্রসে বদলি সিন্ডি কোলনি লক্ষ্যভেদ করে নেপালকে ধসিয়ে দিয়ে বড় জয় নিশ্বিত করেন।

নিয়মরক্ষার ম্যাচে আজই সন্ধ্যা ৭টায় বাংলাদেশ খেলবে ভুটানের বিপক্ষে।

/টিএ/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান