নতুনদের নিয়েও প্রথমার্ধে ভুটানকে দুই গোল দিলো বাংলাদেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ ফেব্রুয়ারি ২০২৪, ২০:০৫আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২৪, ২১:০৭

সাফ অনূর্ধ্ব-১৯ নারী চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ আগেই ফাইনাল নিশ্চিত করেছে। আজ মঙ্গলবার চলছে লিগ পর্বে শেষ ম্যাচ, যা তাদের জন্য শুধুই আনুষ্ঠানিকতা। এই ম্যাচের প্রথমার্ধ পর্যন্ত স্বাগতিকরা দাপট দেখিয়ে ভুটানের বিপক্ষে ২-০ গোলে এগিয়ে থেকে ড্রেসিংরুমে গেছে।

কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ মোস্তফা কামাল স্টেডিয়ামে বেঞ্চের শক্তি পরখ করার জন্য আগের ম্যাচে একাদশ থেকে উমহেলা মারমা ও স্বপ্না রানী মন্ডলকে রাখেন বাংলাদেশ কোচ।  ৯ জন নতুন খেলোয়াড় নিয়ে আক্রমণও কম হয়নি। তবে দুই গোলের বেশি আসেনি।

ম্যাচ ঘড়ির ১৮ মিনিটে এগিয়ে যায় বাংলাদেশ। বক্সের জটলার ভেতর থেকে বল এসে পড়ে নুসরাত জাহান মিতুর পায়ে। ফাঁকায় থাকা এই ফরোয়ার্ড ডান পায়ের শটে পরাস্ত করেন গোলরক্ষককে।

৩০ মিনিটে মিতুর কর্নারে ডিফেন্ডারদের মাঝে সুযোগ পেয়েই ঐশী জোরালো হেডে বল জড়িয়ে দেন জালে। গোলকিপার দিখতা শান জায়গা ছেড়ে ডান দিকে সরে বিপদমুক্ত করার চেষ্টা করেও সফল হতে পারেননি। বল তার হাতের ওপর দিয়ে জাল স্পর্শ করে দর্শকদের আনন্দের উপলক্ষ এনে দেয়।

বিরতির আগে ঐশি আবারও গোলের সুযোগ পেয়ে যাচ্ছিলেন। কিন্তু ডিফেন্ডারদের পেরিয়ে দুরূহ কোণ থেকে নেওয়া শট সরাসরি গোলকিপারের তালুতে জমা পড়ে।

/টিএ/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী